আজকের দিনেঅন্যান্য

অফিসেই উদযাপন করুন পয়লা বৈশাখ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতাঃ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। কিন্তু কর্পোরেট দুনিয়ার দৌড়ে এই বিশেষ দিনে অফিসের ছুটি জোটে না।তাই বোলে কি উৎসব উদযাপন করবেন না? নো চাপ এই বছর অফিসেই পালন করুন নববর্ষ।কাজের ফাঁকেই সহকর্মীদের নিয়ে মেতে উঠুন বর্ষবরণের আনন্দে।

বাঙালির উৎসব মানেই তো মিষ্টি। টিফিন ব্রেকের সময় সহকর্মীদের জন্য রসগোল্লা, সন্দেশ বা ঘরোয়া কোনো পিঠে-পুলি নিয়ে আসতে পারেন। একসঙ্গে ভাগ করে মিষ্টি খাওয়ার এই আনন্দ সম্পর্কের তিক্ততা মুছে নতুন বছরের শুরুটা সুন্দর করবে।

পয়লা বৈশাখের দুপুরে ক্যান্টিনের খাবার বা সাধারণ স্যান্ডউইচ না খেয়ে সহকর্মীরা মিলে ‘পট-লাক’-এর আয়োজন করতে পারেন। কেউ আনলেন লুচি-আলুর দম, কেউ বা বাসন্তী পোলাও বা কষা মাংস।

কাজের ফাঁকে হাতে তৈরি কার্ড বা ছোট কোনও গাছ (ইনডোর প্ল্যান্ট) সহকর্মীদের উপহার দিতে পারেন। ডেস্কে একটা ছোট নোটে ‘শুভ নববর্ষ’ লিখে রাখা বা ইমেলের সিগনেচারে নববর্ষের শুভেচ্ছা যোগ করা— এই ছোট ছোট পদক্ষেপগুলোই অফিসের কাজের চাপ কমিয়ে উৎসবের আমেজ ধরে রাখতে সাহায্য করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *