Bhangar-Vote :ভাঙ্গর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দু’পক্ষ — নওশাদ ও শওকত !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট ভাঙ্গর। এই বিধানসভা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। নির্বাচনের ফলাফলের ব্যাপারে সমানভাবে আত্মবিশ্বাসী দুই প্রতিদ্বন্দ্বী নেতা — আইএসএফের নওশাদ সিদ্দিকী এবং তৃণমূলের শওকত মোল্লা।
গতকাল ২৯ শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন শেষের পর দু’জনেই নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে দৃঢ় সুরে কথা বলেন।
নওশাদ সিদ্দিকীর দাবি, ” ভাঙ্গরের মানুষ পরিবর্তন চায় এবং তিনি মানুষের সমর্থন পাচ্ছেন।” কেন্দ্র বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “শান্তিপূর্ণ ভোটের জন্য বাহিনীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কাজ নিরপেক্ষ বলেই তিনি মনে করছেন। মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন ” জয়ের ব্যাপারে আশাবাদী ভাঙ্গরের বিদায়ী বিধায়ক।
অন্যদিকে তৃনমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা সম্পূর্ণ ভিন্ন সুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি” বাহিনীর আচরণ পক্ষপাতদুষ্ট এবং তা ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে। ভোট নাকি যুদ্ধ বোঝাই দায়। সাঁজোয়া গাড়ি রয়েছে যুদ্ধবিমান আনা বাকি ” । তিনি অভিযোগ করেন “সাধারণ ভোটারদের সঙ্গে বাহিনীর ব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে ।” তবুও তিনি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী ।
প্রতিদ্বন্দ্বী দুই হেভিওয়েট প্রার্থীর এই পরস্পরবিরোধী বক্তব্য ভাঙড়ের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার, শেষ পর্যন্ত ভাঙ্গরের মানুষ কার ওপর আস্থা রাখেন। ফলাফল জানা যাবে আগামী ৪ ই মে।
