আজকের দিনেবিশ্ব

BANGLADESH POWER CUT : বিদ্যুৎ বিপর্যয়ে অচল বাংলাদেশ, জেনারেটর বিকল – হাসপাতালে মোবাইল টর্চই ভরসা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ (BANGLADESH POWER CUT)। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে মোবাইল টর্চ জ্বেলে চলছে রোগীর চিকিৎসা।

ভয়াবহ ছবি ধরা পড়েছে বরিশাল জেনারেল হাসপাতালে (BANGLADESH POWER CUT)। প্রতি ১-২ ঘণ্টা অন্তর বিদ্যুৎ বিভ্রাট, ফুরিয়ে গিয়েছে ব্যাকআপ জেনারেটরের ডিজেলও। বাধ্য হয়ে নার্সরা মোবাইলের টর্চ জ্বালিয়ে রোগীদের সেবা করছেন, আর গরমে হাতপাখাই ভরসা রোগীদের (BANGLADESH POWER CUT)।

ফেসবুক সহ সোশাল মিডিয়ায় ‘বাংলাদেশ পাওয়ার কাট’, ‘ঢাকা লোডশেডিং’ ট্রেন্ডিং। নেটিজেনদের আক্ষেপ, নব্বইয়ের দশকে কেরোসিনের আলোয় রাত কাটানোর পর ২০২৬-এ ফের সেই দিন ফিরে এল।

এই সংকটে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারত থেকে ২৬৫৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানি করে। এবার বিদ্যুতের পাশাপাশি জরুরি ভিত্তিতে ডিজেলও পাঠিয়েছে ভারত।

ভারতের সহায়তায় ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে হলেও, এখনও অন্ধকার কাটেনি। কবে পুরোপুরি স্বাভাবিক হবে বিদ্যুৎ, সেদিকেই তাকিয়ে গোটা বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *