আজকের দিনেবাংলার আয়না

KOLAGHAT VISWAKARMA PUJA : কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে BJMTUC-র বিশ্বকর্মা পুজো, শ্রমিক মঙ্গল কামনায় প্রার্থনা

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- আজ বিশ্বকর্মা পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে কোলাঘাট উপনগরীতেও ধুমধাম করে পালিত হল বাবা বিশ্বকর্মার আরাধনা (KOLAGHAT VISWAKARMA PUJA)। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিকা শ্রমিক সংঘের উদ্যোগে প্রথমবার আয়োজন করা হল এই পুজোর।

দেবশিল্পী বিশ্বকর্মা হলেন শ্রম ও শিল্পের দেবতা। তাই প্রতিবছর এই দিনটি শ্রমিক মহলে বিশেষ গুরুত্ব পায়। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের (KOLAGHAT VISWAKARMA PUJA)  ঠিকা শ্রমিকরা এবার BJMTUC-র ব্যানারে একত্রিত হয়ে প্রথমবার বিশ্বকর্মা পুজোর আয়োজন করেন। সকাল থেকেই মন্ডপে ছিল শ্রমিকদের ভিড়।পুজো উপলক্ষে শুধু ধর্মীয় আচারই নয়, শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, সুস্থতা ও ভবিষ্যৎ মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সংগঠনের নেতৃত্ব জানান, ঠিকা শ্রমিকদের ন্যায্য অধিকার ও ঐক্য বজায় রাখতেই এই পুজোকে এক মিলনমেলায় পরিণত করা হয়েছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJMTUC-র জেলার কার্যকরী সভাপতি মৃত্যুঞ্জয় ঘোড়া, শুক্লা মান্না, সুকুমার পাত্র সহ স্থানীয় শ্রমিক নেতৃত্ব ও বহু শ্রমিক। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। (KOLAGHAT VISWAKARMA PUJA)

প্রথম বছরেই শ্রমিকদের ব্যাপক উৎসাহ দেখা গেছে। আগামী দিনেও শ্রমিক স্বার্থে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *