আজকের দিনেবাংলার আয়না

চালু হলো ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর পোর্টাল, স্টেটাস চেক করবেন কি ভাবে দেখে নিন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- নির্বাচনী প্রতিশ্রুতি মেনে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই সবুজ সংকেত পেয়েছিল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এবার সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে সরকারের তরফে চালু করে দেওয়া হলো অফিশিয়াল পোর্টাল। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল আগেই পোর্টাল চালুর কথা জানিয়েছিলেন। তবে পোর্টাল চালু হতেই সেখানে নাম নথিভুক্ত করা বা স্টেটাস চেক করতে গিয়ে রাজ্যবাসী বেশ কিছু প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছেন বলে খবর মিলছে।

১ জুন থেকেই অ্যাকাউন্টে টাকা, কোন ওয়েবসাইটে যাবেন?

সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুন থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসে ৩ হাজার টাকা করে পৌঁছে যাবে। নতুন করে আবেদন করা কিংবা পুরনো আবেদনের বর্তমান স্থিতি  জানার জন্য রাজ্যবাসীকে https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে যেতে হবে। এই পোর্টালে ঢুকলেই বাঁদিকে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’ লেখাটি দেখা যাবে এবং ডানদিকে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে।

লগ-ইন করতে গিয়ে বিপাকে মহিলারা, দেখাচ্ছে ‘ইনভ্যালিড’

পোর্টাল চালু হলেও তা ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। বিশেষ করে যাঁরা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন, তাঁরা নিজেদের নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করার চেষ্টা করলেও স্ক্রিনে ‘ইনভ্যালিড’ (Invalid) লেখা দেখাচ্ছে। পাশাপশি, নতুন আবেদনকারীদের জন্য এখনও ওয়েবসাইটে আলাদা করে ‘রেজিস্ট্রেশন’ করার কোনও অপশন বা লিঙ্ক চালু করা হয়নি।

দ্রুত সমস্যা মেটার আশ্বাস

প্রসাশনিক সূত্রে মনে করা হচ্ছে, পোর্টালটি একেবারে নতুন হওয়ায় এবং একসঙ্গে প্রচুর মানুষ সাইটে ঢোকার চেষ্টা করায় এই মুহূর্তে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তবে দ্রুতই এই টেকনিক্যাল সমস্যা মিটিয়ে ফেলা হবে। সমস্যা মিটলেই মহিলারা তাঁদের মোবাইল নম্বর ও ওটিপি/পাসওয়ার্ড ব্যবহার করে তথ্য যাচাই করতে পারবেন এবং নতুনরা আবেদনের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *