আজকের দিনেতিলোত্তমারাজনীতি

ফের মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ, এবার ‘জোট বাঁধলে ১ সেকেন্ডে ১২টা বাজাতে পারে’ হুঁশিয়ারি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ক্রমশ চাপে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী‘ মমতা বন্দ্যোপাধ্যায় । ‘একটা কমিউনিটি যখন জোট বাঁধে না… ১ সেকেন্ডে ১২টা বাজিয়ে দেবে’ — ধর্মতলার মঞ্চে করা এই মন্তব্যের জেরে এবার পুলিশের দ্বারস্থ অভিযোগকারী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় FIR দায়ের করলেন এক ব্যবসায়ী। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

ভোটের আবহে ধর্মতলার সভা থেকে মমতা বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” মন্তব্যটি ভাইরাল হতেই উস্কানিমূলক বলে অভিযোগ তোলেন বিরোধীরা। নাগরিক মহলের একাংশের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর আসনে বসে কীভাবে এই ধরনের মন্তব্য করা যায়। সেই প্রেক্ষিতেই হেয়ারস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই FIR রুজু করেছে এবং আইনি ধারা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এখন দেখার এই কেসে মমতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় কিনা। এটাই প্রথম নয়। ২ জুন রানি রাসমণি রোডের সভায় বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরেও মমতার বিরুদ্ধে FIR হয়। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক আইনজীবী।

ধর্মতলার ‘১ সেকেন্ড’ মন্তব্য নিয়ে নতুন করে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর দুটি FIR-এর জেরে অস্বস্তি বাড়ছে তৃণমূল শিবিরে। পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয় এবং মমতাকে তলব করা হয় কিনা, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *