আজকের দিনেতিলোত্তমা

রাতে কলকাতায় আসছেন অমিত শাহ, আগামীকাল নিউটাউনের হোটেলে শ্বেতপত্র প্রকাশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আজ শুক্রবার ২৭ শে মার্চ রাতে কলকাতায় চলে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ । আগামীকাল শনিবার নিউটাউনের একটি আভিজাত হোটেল থেকে বিজেপির চার্জশিট প্রকাশ করবেন তিনি। দুপুরে তিনি ফিরে যাবেন । শুধুমাত্র চার্জশিট প্রকাশের জন্যই তার এই কলকাতা সফর।

বিজেপি সূত্রে খবর, আজ শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লির সর্দার পটেল মার্গের তাজ প্যালেস থেকে রওনা দেবেন শাহ। জেনারেল অ্যাভিয়েশন টার্মিনাল ৪ থেকে তাঁর বিমান ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। কলকাতা বিমানবন্দরে তা পৌঁছোবে রাত ১১টা ৪০ মিনিটে। সেখান থেকে সোজা নিউ টাউনে চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাত্রিবাস করবেন সেখানেই । কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।
সূত্রের খবর আগামীকাল শনিবার বেলা বারোটা থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা । নিউ টাউনের ওই হোটেলেই একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে সেটি চলবে বেলা একটা পর্যন্ত। ১ টা ৫ মিনিটে তিনি হোটেল ছাড়বেন এবং ১ টা ২০ মিনিটে তার বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন । ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতার পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ।

রামনবমীর আবহে বিজেপির এই চার্জশিট প্রকাশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল । এই চার্জশিট মূলত গোটা রাজ্যে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো তুলে ধরা হবে। নির্বাচনী আবহে বিজেপির এই কৌশল কে আরো গতি এনে দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *