আজকের দিনেবাংলার আয়না

ভোট গণনার আগে বারাসত গভর্নমেন্ট কলেজে সিসিটিভি বন্ধের অভিযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্য ইতিমধ্যে শেষ হয়েছে দুই দফার নির্বাচন। আগামী ৪ মে নির্বাচনের ফলপ্রকাশ হবে । রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে EVM। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সমস্ত গণনাকেন্দ্র। কমিশনের নির্দেশে স্ট্রং-রুমের মধ্যে ২৪ ঘণ্টা সিসিটিভির ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু, ভোটগণনার আগেই এ বার বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রং-রুমে সিসিটিভি বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। এই কলেজেই বারাসত, দেগঙ্গা, অশোকনগর এবং হাবড়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনার হবে।

সূত্রের খবর, আজ শনিবার ২ রা মে সকালে অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী অভিযোগ করেন, স্ট্রং রুমের সিসিটিভি বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তার অভিযোগ, শনিবার সকাল ৮:০৫ থেকে ৮:২২ পর্যন্ত সিসিটিভির আউটপুট মনিটর বন্ধ ছিল। ঘটনার খবর পেয়েই বারাসত কলেজের গণনা কেন্দ্রে আসেন প্রার্থী। তিনি বলেন, ‘বিষয়টি আমি অশোকনগরের রিটার্নিং অফিসার, ইলেকশন ইনচার্জ, ADM এবং DM-এর কাছে এই বিষয়ে নিয়ে অভিযোগ জানিয়েছি।’

এই বিষয়ে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে জানানো হয়, শুধু সিসিটিভি মনিটরটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে স্ট্রংরুমের ভিতরের ক্যামেরা চালু ছিল। তাতে রেকর্ডিংও হয়েছে। ঘটনাস্থলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় SDPO উপস্থিত হন । তার সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী ।

ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কী ভাবে ওই মনিটর বন্ধ হয়ে গেল, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। কোনও যান্ত্রিক ত্রুটি নাকি ইচ্ছাকৃত বন্ধ করে দেওয়া হয়েছিল মনিটরটি, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *