আজকের দিনেতিলোত্তমা

ABHISHEK BANARJEE : নিরাপত্তা প্রত্যাহার নিয়ে হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনানি ৬ অক্টোবর

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়ার অভিযোগে (ABHISHEK BANARJEE) কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি জানালে বিচারপতি কৃষ্ণ রাও ৬ অক্টোবর মামলার শুনানির দিন ধার্য করেছেন।

সোমবার হাই কোর্টে মামলাটি উত্থাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী (ABHISHEK BANARJEE) । তিনি আদালতে বলেন, “আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভার নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন আমার মক্কেল। বর্তমানে কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েকজন হাউস গার্ড রয়েছেন।”

আইনজীবীর দাবি, গত মে মাসে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই (ABHISHEK BANARJEE)  নিরাপত্তা কমানো শুরু হয়। জুন মাসে এক নিহত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়ে সোনারপুরে চরম হেনস্থার শিকার হন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে ডিম, ইট, জুতো ছোড়া হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে হেলমেট মাথায় দিয়ে কোনওরকমে এলাকা ছাড়তে হয় তাঁকে।

অভিষেক শিবিরের অভিযোগ, শুধু ব্যক্তিগত নিরাপত্তাই নয়, তাঁর কালীঘাটের বাড়ির সামনে থেকে পুলিশ কিয়স্কও তুলে নেওয়া হয়েছে দু’দিন আগে। তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন যিনি ‘যুবরাজ’ হিসেবে কড়া নিরাপত্তাবেষ্টনীতে থাকতেন, পালাবদলের পর তাঁর নিরাপত্তা কার্যত শূন্যে নামিয়ে আনা হয়েছে।

যদিও রাজ্য পুলিশের বক্তব্য, একজন সাংসদ হিসেবে যে প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা পাওয়া উচিত, অভিষেক তাই পাচ্ছেন। বাড়তি কোনও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই। এই বক্তব্যের বিরোধিতা করেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

বিচারপতি কৃষ্ণা রাও অভিষেককে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সেদিনই স্পষ্ট হবে, বিরোধী দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকের নিরাপত্তা বাড়ানো হবে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *