বন্ধ হরমুজ প্রণালী, সংকট কাটাতে ভারতের পাশে রাশিয়া
কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী । গোটা বিশ্বেই পেট্রোলিয়াম সংকট এর আশঙ্কা দেখা দিয়েছে। এবার এই আবহাওয়ার মধ্যেই ভারতকে সাহায্য করতে উদ্যোগী রাশিয়া। ভারতীয় জলসীমার কাছে ৯৫ লক্ষ ব্যারেল তেল নিয়ে রয়েছে পুতিনের দেশের নৌবহর । দিল্লি চাইলে ওই তেলের গন্তব্য ভারতমুখী করতে পারে রাশিয়া । এমনটাই খবর উঠে আসছে সুত্র মারফত ।
প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ পঞ্চম দিনের গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে হরমুজ প্রণালী । আগেই ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল চীন এবং রাশিয়া ছাড়া অন্য কোন দেশের জাহাজকে এই পথ দিয়ে পার করতে দেওয়া হবে না । সেই হুমকি উপেক্ষা করায় দশটি তেলবাহী জাহাজের ওপর হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। হরমুজ প্রণালী দিয়ে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, সৌদি আরব ইত্যাদি দেশগুলির পেট্রোলিয়ামবাহী জাহাজগুলি পার করে । এবং পারস্য উপসাগরে পৌঁছে তা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে । কিন্তু উত্তপ্ত পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় গোটা বিশ্বের বাজারে তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।আমাদের দেশ চাহিদার মোট ৮৮ থেকে ৮৯% জ্বালানি তেল আমদানি করে । যার মধ্যে বড় অংশ আসে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ থেকে । এলপিজির চাহিদা মেটায় একাধিক দেশ । এবার সেই ট্যাংকার করলেই যাতায়াত বলে হরমুজ প্রণালী দিয়ে । কিন্তু হরমোস্ট প্রণালী বন্ধ থাকায় ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে রাশিয়া । রাশিয়ার দূতাবাস থেকে একটি বার্তায় বলা হয়েছে ” শক্তি ক্ষেত্রে যোগান নিয়ে সমস্যা হলে ভারতে চাহিদা পূরণ করতে আমরা তৈরি” ।
প্রসঙ্গত ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময় থেকে রাশিয়ার তেল কেনা বৃদ্ধি করেছে ভারত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার পিটার নাভার বিগত ২০২৫ সালে এক্স পোস্টে দাবি করেছিলেন আগে ভারত রাশিয়া থেকে প্রয়োজনীয় তেলের এক শতাংশের কম আমদানি করত সেটা ৩৫ থেকে ৪০ শতাংশে পৌঁছেছে। এর ফলে আমেরিকা ট্যারিফ চাপিয়েছিল ভারতের ওপর। কিন্তু আমেরিকার সঙ্গে বিবাহ ঠিক বাণিজ্যিক চুক্তি নিয়ে সমঝোতা হওয়ার পর শুল্ক কমে যায়।
