আজকের দিনেতিলোত্তমারাজনীতি

সই কাণ্ডে বৈঠককে ঢাল করে ফের সিআইডির হাজিরা এড়ালেন অভিষেক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- সই কাণ্ডে ঘোরতর বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের অছিলায় সিআইডির কাছে সময় চাইলেন তিনি। শনিবারই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে উড়ে যান তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক। সেখানে রয়েছেন তিনি। এদিন সেই বৈঠককে ঢাল করে সিআইডির কাছে সময় চাইলেন অভিষেক।

উল্লেখ্য, সই কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। অভিযোগের তির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। বেশ কয়েকদিন আগেই বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গরমিল ধরা পড়ার পর তৃণমূলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব এফআইআর দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই সিআইডি তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিস দেয়। সেই আবহেই গত ৩০ মে নোটিস পান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়িতে গিয়ে তাঁর হাতে নোটিস তুলে দেন সিআইডির আধিকারিকেরা। সেইদিনই সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে জনরোষের মধ্যে পড়েন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে উন্মত্ত জনতা। কোনমতে মাথায় হেলমেট পরে প্রাণে রক্ষা পান তিনি। এরপরই অসুস্থতার কথা জানিয়ে ১ জুন সিআইডির প্রথম হাজিরা এড়ান অভিষেক। ভবানী ভবনে হাজিরার জন্য ১৫ দিন সময় চেয়ে নেন তিনি। তাঁকে সাতদিনের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার বৈঠককে ঢাল করে এদিনও হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সই-কাণ্ডে সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, সেই রক্ষাকবচ চেয়ে গত বুধবার কলকাতা হাই কোর্টে আবেদন জানান অভিষেক। দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস তাঁর দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন। আগামী ১০ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিন অভিষেক সিআইডিকে দেওয়া চিঠিতে এই মামলার প্রসঙ্গ টেনে এনেছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সেই কারণে আজ তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হচ্ছে না। হাজির জন্য সময় চেয়ে নিয়েছেন তিনি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *