আজকের দিনেতিলোত্তমা

১৬৫ জন কাউন্টিং অবজার্ভার ও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ কমিশনের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ছাব্বিশের ভোটযুদ্ধ শেষে এবার অগ্নিপরীক্ষার পালা। আগামী ৪ মে বাংলার ভাগ্য নির্ধারণ। গণনার দিন যাতে কোনো রকম অশান্তি বা বিশৃঙ্খলা না হয়, তার জন্য এবার ৭৭টি গণনাকেন্দ্রকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ গণনা প্রক্রিয়া নিশ্চিত করতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যবেক্ষকদের নজিরবিহীন বহর

সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ ও প্রাসঙ্গিক আইনের অধীনে এই বিশাল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।

  • কাউন্টিং অবজার্ভার: গণনা কক্ষের ভেতরের প্রতিটি পক্রিয়া নজরদারি করবেন ১৬৫ জন মূল অবজার্ভার।

  • অতিরিক্ত অবজার্ভার: যে সমস্ত বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে কাউন্টিং অবজার্ভারদের সহায়তার জন্য অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

  • পুলিশ অবজার্ভার: গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে থাকবেন ৭৭ জন পুলিশ অবজার্ভার। তবে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পুলিশ আধিকারিকরা কোনোভাবেই গণনাকক্ষের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

প্রবেশে কড়া বিধিনিষেধ

গণনাকেন্দ্রে প্রবেশাধিকার নিয়ে কমিশন অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে:

  • কিউআর কোড যুক্ত আই কার্ড: শুধুমাত্র কিউআর কোড সম্বলিত পরিচয়পত্র থাকলেই গণনাকেন্দ্রে ঢোকা যাবে।

  • মোবাইল নিষিদ্ধ: গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জারি ১৬৩ ধারা ও জমায়েতে নিষেধাজ্ঞা

কলকাতার প্রতিটি গণনাকেন্দ্রের সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করা হয়েছে।

  • স্ট্রংরুমের ২০০ মিটার এলাকার মধ্যে কোনো রকম জমায়েত করা যাবে না।

  • ৫ জন বা তার বেশি ব্যক্তি একসাথে জড়ো হতে পারবেন না।

  • উত্তেজনা বা বিক্ষোভ এড়াতে এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এবারের ভোটপর্ব মোটের ওপর শান্তিপূর্ণভাবে মিটেছে। এবার ‘পরিবর্তন’ নাকি ‘প্রত্যাবর্তন’—সেই উত্তর পাওয়ার অপেক্ষায় এখন সারা দেশের নজর বাংলার ইভিএম-এর দিকে। দিনভর গণনা প্রক্রিয়াকে ভয়মুক্ত ও স্বচ্ছ রাখাই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *