আজকের দিনেবাংলার আয়না

ফের সক্রিয় ইডি, হাবড়ার একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে তল্লাশি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের দ্বিতীয় দফার ভোটের আগে সক্রিয় ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবড়ায় একাধিক জায়গায় শনিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর , মূলত রেশন দুর্নীতি মামলায় এই অভিযান। আর্থিক তদ্রুপ এর সূত্রে চাল ব্যবসায়ীদের বাড়িতে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আজ শনিবার ভোরে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল হাবড়ার উদ্দেশ্যে রওনা দেয়। সূত্রের খবর সমীর চন্দ্র ও সাগর সাহা নামে ২ চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযানে গিয়ে প্রথমে কিছুটা অপেক্ষা করতে হয়েছিল তাদের। দীর্ঘক্ষণ ধরে দরজা খোলা হয় এবং ইডি আধিকারিকরা ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করেন । রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক মামলায় ইডি সক্রিয় হয়ে উঠেছে। কখনও বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চলছে, কখনও আবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে সন্দেহভাজনদের। রাজ্যের শাসকদল তৃণমূল ইডি-র এই সক্রিয়তাকে কটাক্ষ করেছে।

তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে তলব করা হয়েছে। অনেকে হাজিরা দিয়েছেন যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির উদ্দেশ্যে তোপ দাগতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *