আজকের দিনেগরম মাশলা

গরমে তেষ্টা মেটান আমের লস্যি দিয়ে, রইলো রেসিপি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- বৈশাখ তার নিজের দাপট শুরু করে দিয়েছে, দিন বাড়ছে রোদের তেজ। তার সঙ্গে বাড়ছে অস্বস্তি। এমন অবস্থায় সব সময়ই ঠান্ডা কিছু খাওয়ার মন চায়। এই ফ্রিজের ঠান্ডা জল বা কোল্ড ড্রিন্কস না খেয়ে আমের লস্যি খান। পাকা আম দিয়ে বানানো এক গ্লাস ঘন লস্যি গলা ও মন জুড়ানোর পাশাপাশি শরীরকেও হাইড্রেট রাখবে ।

পাকা আম আর দইয়ের এই যুগলবন্দি বানানোও খুব সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কেল্লাফতে করা সম্ভব। রইল সেই সহজ ঘরোয়া রেসিপি।

উপকরণ
পাকা আমের টুকরো- ১কাপ
টক দই (লো ফ্যাট)- ১ কাপ
ঠান্ডা দুধ- ১/২ কাপ
মধু বা প্রাকৃতিক সুইটনার- ১-২ টেবিল চামচ
এলাচ গুঁড়ো- ১ চিমটি
বরফ কুচি (প্রয়োজনমতো)

প্রণালী
পদ্ধতি খুবই সহজ। প্রথমে একটি ব্লেন্ডারে পাকা আমের টুকরোগুলো নিন। যতক্ষণ না আমটি মসৃণ হয়ে পেস্ট তৈরি হচ্ছে, ততক্ষণ ব্লেন্ড করুন। আমের পাল্প তৈরি হয়ে গেলে তার মধ্যে একে একে লো-ফ্যাট দই, ঠান্ডা দুধ ও মধু দিয়ে দিন। সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিতে ভুলবেন না। এবার সবকটি উপকরণ একসঙ্গে বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। সব মিশে গিয়ে যখন ঘন মিশ্রণ তৈরি হবে, তখন তাতে কয়েক টুকরো বরফ দিয়ে দিন। আরও একবার হালকা ব্লেন্ড করে নিলেই তৈরি আম লস্যি। এবার সুন্দর গ্লাসে ঢেলে উপর থেকে সামান্য আমের কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। অল্প সময়ে তৈরি এই পানীয় আপনাকে দিনভর চনমনে রাখবে। শরীরের আর্দ্রতা ধরে রাখতে এর জুড়ি মেলা ভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *