আজকের দিনেবাংলার আয়না

ভোটের মুখে ভাঙ্গন অব্যাহত হুমায়ুনের দলের, তৃণমূলে যোগ দিলেন একাধিক প্রার্থী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নির্বাচনের আগে ক্রমশ ব্যাকফুটে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। একের পর এক নেতাকর্মীরা তার দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন । ভোটের ঠিক দুদিন আগে তৃণমূলে যোগ দিলেন আমজনতা উন্নয়ন পার্টির কয়েকজন প্রার্থী ।

সূত্রের খবর খড়গ্রামের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যাদব দাস, রানীগঞ্জের প্রার্থী রাহুল ঘোষ, বারাবনির প্রার্থী আদিত্য দাস, পাণ্ডবেশ্বর এর প্রার্থী জুভেদ শেখ হুমায়ুনের দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়েছেন । শ্রিং অপারেশন ভিডিও প্রকাশ্যে আসার পর একের পর এক ঘটনায় ক্রমশ ব্যাকফুটে হুমায়ুন। একাধিক কর্মী আগে দল ছেড়েছেন । তারপর তাদের জোট সঙ্গী মিম জোটের ঘোষণা করেও পরবর্তীকালে তা ভেঙেছে। এক্স হ্যান্ডলে মিম জানিয়ে দিয়েছিল, হুমায়ুন কবীরের মন্তব্যে এটা স্পষ্ট, বাংলার মুসলিমরা কতটা অসহায়। মুসলিম সম্প্রদায়ের সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, এমন কোনও বক্তব্যের সঙ্গে যুক্ত থাকবে না মিম। শুক্রবার থেকে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করছে মিম। আমরা পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে, স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কোনও দলের সঙ্গে জোটবদ্ধ হব না।

পশ্চিমবঙ্গের মিম নেতা দানিশ আজিজ জানিয়েছিলেন, ‘আগামী নির্বাচনে আমরা হুমায়ুন কবীর সাহেবের সঙ্গে আমাদের যে জোট ছিল, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ, আমরা কোনওদিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি, এইজন্য় আমাদের নেতা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েইসি সাহেব এই নির্দেশ দিয়েছেন।’

যদিও ভিডিওটি এ আই দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন হুমায়ূন কবির, তারপর তৃণমূলকে উদ্দেশ্য করে বলেছিলেন ভিডিওটি সম্পূর্ণ প্রকাশ করার জন্য। সূত্রের খবর ভিডিওটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তবে নির্বাচনের মুখে তৃনমূল ত্যাগী হুমায়ূন কবির বেশ বেকায়দায় পড়েছেন সেটা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *