আজকের দিনেগরম মাশলা

‘ঝালমুড়ির’ ইংরেজি কী জানেন…?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- ভোট আবহে বর্তমানে ঝালমুড়ি নিয়ে তোলপাড় দেশ। কারণ টা নিশ্চই কারোর অজানা নয়?ভোটের প্রচারে এসে ঝাড়গ্রামের একটি দোকান থেকে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ঝালমুড়ি কিনে খান। তারপর থেকেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় একপ্রকার ঝড় তুলে দিয়েছে বলা চলে। কিন্তু ঝালমুড়ি আমাদের সকলের কাছেই প্রিয় একটি খাবার। খিদে পাক বা না পাক, অফিস ফেরত পথযাত্রীদের কাছে এটি সব সময় ফার্স্ট চয়েস হয়ে থাকে।

ঝালমুড়ির কথা ভেবে বিকেল হলেই মন ছুক ছুক করে এমন মানুষ নেহাতই কম নেই। এমন একটি মুখরোচক, সস্তা অথচ হালকা পেট ভরানো খাবার যা রাস্তা-ঘাট থেকে বাড়ি সর্বত্রই পাওয়া যায় সহজেই খুবই জনপ্রিয় ।

গরমের সন্ধ্যা হোক বা বৃষ্টির বিকেল, ঝালমুড়ি মাখা খাওয়া যে কোনও বাঙালি আড্ডার প্রাণ। আবার ট্রেনে বাসে উঠলে রাস্তায় রাস্তায় অপেক্ষার মুহূর্তেও ঝালমুড়ি খেতেই বেশি পছন্দ করেন অধিকাংশ মানুষ।

পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, ত্রিপুরা ও অসমের কিছুটা এলাকা জুড়ে ঝালমুড়ির জনপ্রিয়তা রয়েছে দারুণ! তবে বাংলাদেশ বা ওপার বাংলাতেও ঝালমুড়ির পছন্দ করেন না এমন মানুষ অত্যন্ত কম ৷

রাস্তার খাবারের মধ্যে অত্যন্ত জনপ্রিয় খাবার হল ঝালমুড়ি।  কিন্তু মজা হল, অনেকেই ঝালমুড়ি পছন্দ করলেও বহু মানুষই জানেন না ঝালমুড়ির ইংরেজি কী?

ঝালমুড়ির ইংরেজি প্রতিশব্দ এক চান্সে বলতে পারবেন এমন মানুষ নেই বললেনই চলে৷ তবে এটাও ঠিক অনেকেই আছেন বলে দিতে পারবেন এই মজাদার প্রশ্নের সঠিক উত্তরটি।

আবার অনেকে আছেন যাঁরা ঘেমে নেয়ে, মাথা চুলকে, হোঁচট খেয়েও বলতে পারবেন না সেই উত্তর ৷ শুধুই ভাবতেই থাকবেন আর মাথার চুল ছিঁড়বেন৷ চলুন তাঁদের জন্য,  একনজরে দেখে নেওয়া যাক আসলে ঝালমুড়ির ইংরেজি ঠিক কী ৷

ঝালমুড়ির তেমন কোনও অর্থ না থাকলেও ঝালমুড়িকে বলা হয় ‘স্পাইসি পাফড রাইস’। শুনে নিশ্চই আকাশ থেকে পড়লেন। প্রসঙ্গত, এই ঝালমুড়িকে আবার বাংলায় অনেকেই মুড়ি মাখা বা মশলা মুড়িও বলে থাকেন ৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *