গরম মাশলাআজকের দিনে

আম পোড়া সরবত তো খেয়েছেন, ট্রাই করুন এই মকটেল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বৈশাখ পড়তে না পড়তেই চড়চড়িয়ে বাড়ছে পারদ। কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনাও নেই। বাইরে বেরোলেই চড়া রোদ। গরমে গলা শুকিয়ে কাঠ। এখন আমের সময়। বাজারে কাঁচা আমের ছড়াছড়ি। কাঁচা আম গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে, হজমশক্তি বাড়াতে এবং ভিটামিন সি-এর ঘাটতি মেটাতে দারুণ কার্যকর। এটি শরীর থেকে টক্সিন বের করে, কোষ্ঠকাঠিন্য ও বদহজম কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । আম পোড়া সরবত আমরা এই গরমে খেয়েই থাকি। কিন্তু এভাবে কি কাঁচা আম দিয়ে মকটেল বানিয়েছেন কখনো ? তেষ্টা মেটাতে ও শরীরকে হাউড্রেট রাখতে বাড়িতেই বানিয়ে নিন এই মকটেল।

কাঁচা আমের স্পাইসি টুইস্ট
আম পোড়া শরবতে মডার্ন টুইস্ট দিতে এই পানীয়টি সেরা। কাঁচা আমের গন্ধেই অর্ধেক রিফ্রেশমেন্ট চলে আসে।

উপকরণ
সেদ্ধ করা কাঁচা আমের পাল্প
ভাজা জিরে গুঁড়ো
কাঁচা লঙ্কা কুচি
চিনি, বিট নুন এবং সোডা

প্রস্তুত প্রণালী
একটি গ্লাসে আমের পাল্প, জিরে গুঁড়ো আর সামান্য কাঁচা লঙ্কা কুচি নিন। এতে স্বাদমতো চিনি ও বিট নুন যোগ করে ভালো করে মিশিয়ে নিন। এবার গ্লাসে সোডা ওয়াটার মিশিয়ে আলতো করে নাড়িয়ে নিন। লঙ্কার হালকা ঝাল আর আমের টক— এই যুগলবন্দি আপনাকে এক নিমেষে চনমনে করে দেবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *