ARUN JAITLEY STADIUM: দিল্লিতে ইতিহাস, জন গণ মনের আগেই অরুণ জেটলিতে বাজল বন্দে মাতরম
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নতুন ইতিহাস (ARUN JAITLEY STADIUM)। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে এই প্রথমবার কোনও আন্তর্জাতিক ম্যাচে জাতীয় সঙ্গীতের আগে বাজানো হলো জাতীয় গান ‘বন্দে মাতরম’। কেন্দ্রের নতুন প্রোটোকল মেনেই এই বদল (ARUN JAITLEY STADIUM)।
সোমবার তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের আগে প্রথা ভেঙে ‘জন গণ মন’-র আগেই পুরো ‘বন্দে মাতরম’ বাজানো হয় (ARUN JAITLEY STADIUM)। মাঠে উপস্থিত দর্শক ও দুই দলের ক্রিকেটাররা দাঁড়িয়ে সম্মান জানান।
এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল, ২০২৬’। ২০২৬ সালের জুলাইয়ের শেষে পাস হওয়া এই বিলে ১৯৭১ সালের আইনের ৩ নম্বর ধারা সংশোধন করে জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গানকেও সমমানের মর্যাদা দেওয়া হয়েছে।
এখন থেকে যেসব টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, সেখানেই আগে ‘বন্দে মাতরম’ বাজানো হবে। ক্রিকেট মাঠে দেশপ্রেমের এই নতুন রীতি ভারতীয় ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল।
