MAJHERHAT LOCAL : গণেশ ও বিশ্বকর্মা বিসর্জনের জেরে ৫ দিন ঘুরপথে মাঝেরহাট লোকাল, বদল একাধিক ট্রেনের রুট
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিসর্জনকে কেন্দ্র করে বাবুঘাটে ভিড়ের আশঙ্কায় ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঝেরহাট শাখায় (MAJHERHAT LOCAL) ট্রেন চলাচলে বড় পরিবর্তন করল পূর্ব রেল। পাঁচ দিন বেশ কিছু লোকাল টালা ও বালিগঞ্জ পর্যন্ত যাবে, কিছু ঘুরপথে চলবে।
গণেশ ও বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনের জন্য বাবুঘাটে ভিড়ের আশঙ্কায় পূর্ব রেল ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মাঝেরহাট (MAJHERHAT LOCAL) শাখায় ট্রেন চলাচলে পরিবর্তন করেছে।
এই পাঁচ দিন ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ, ৩০৩১২ বারাসত-মাঝেরহাট ও ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট টালা পর্যন্ত যাবে এবং ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া, ৩০১১১ বালিগঞ্জ-ব্যারাকপুর ও ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি টালা থেকেই ফিরবে (MAJHERHAT LOCAL)।
৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট বালিগঞ্জ পর্যন্ত যাবে ও ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর বালিগঞ্জ থেকে ছাড়বে। ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট, ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর, ৩০১৩৫ মাঝেরহাট-রানাঘাট ও ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত কাঁকুড়গাছি রোড-বালিগঞ্জ হয়ে ঘুরপথে চলবে এবং ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদিবাগ মাঝেরহাট পর্যন্ত যাবে।
উৎসবের ভিড় সামাল দিতেই এই অস্থায়ী ব্যবস্থা। যাত্রীদের ১৫ তারিখের আগে স্টেশনে সূচি দেখে বেরোনোর পরামর্শ দিয়েছে রেল।
