আজকের দিনেবিশ্ব

DONALD TRUMP : ‘রুশ তেল শোধনাগারে হামলা নয়’, রাশিয়ার পক্ষ নিয়ে জেলেনস্কিকে চোখ রাঙালেন ট্রাম্প!

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রুশ-ইউক্রেন যুদ্ধে এবার রাশিয়ার পক্ষ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (DONALD TRUMP) ! ইউক্রেনের লাগাতার হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলি ধ্বংস হওয়ায় জ্বালানি সংকটে মস্কো। এই পরিস্থিতিতে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প, যা নিয়ে প্রশ্ন উঠছে ইউরোপে।

আয়ারল্যান্ড সফরে গিয়ে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প (DONALD TRUMP)বলেন, “রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা না করে, ওরা (ইউক্রেন) নির্দিষ্ট লক্ষ্যে হামলা করুক, কোনও সমস্যা নেই। কিন্তু কোনওভাবেই জ্বালানির উপর নয়। হামলার জেরে ডিজেলের ঘাটতি তৈরি হচ্ছে।”

ট্রাম্পের এই জ্বালানি ঘাটতির দাবি মধ্যপ্রাচ্যের জন্য প্রযোজ্য নয় কেন? সেখানে তো আমেরিকা হামলা চালাচ্ছে ইরানের উপর। হরমুজে অবরোধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হচ্ছে। এই অভিযোগ উঠলে তা খারিজ করে ট্রাম্প (DONALD TRUMP) বলেন, “জ্বালানি সংকটের সমস্যা মধ্যপ্রাচ্যের জন্য হচ্ছে না। বরং রাশিয়া ও ইউক্রেনে যা ঘটছে, সেটাই এর কারণ।”

উল্লেখ্য, গত চার বছর ধরে চলা যুদ্ধ সাম্প্রতিক সময়ে ভয়াবহ আকার নিয়েছে। রিপোর্ট বলছে, নিজেদের শোধনাগার ধ্বংস হওয়ায় ভারত থেকে পেট্রল-ডিজেল কিনছে রাশিয়া। গত আগস্টে রাশিয়ার মোট জ্বালানি আমদানির ৭০ শতাংশ এসেছে ভারত থেকে। ১ লক্ষ ২০ হাজার লিটার পেট্রলের বাজার মূল্য ছিল ৭.৮ কোটি ইউরো। জুলাইয়ের তুলনায় আগস্টে আমদানি ৭ গুণ এবং গত বছরের তুলনায় ৩ গুণ বেড়েছে।

 

ওয়াকিবহাল মহলের মতে, ইউক্রেনকে আটকানোর পিছনে কৌশল রয়েছে আমেরিকার। মধ্যপ্রাচ্য উত্তপ্ত এবং হরমুজ অবরোধে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চরমে। এর মাঝে রুশ জ্বালানি উৎপাদন বন্ধ হলে সংকট আরও বাড়বে, যা ইরান থেকে সরে যাওয়ার জন্য আমেরিকার উপর চাপ বাড়াবে। পাশাপাশি যুদ্ধ থামাতে ইউক্রেনকে সংযত করে রাশিয়ার উপর লাগাম টানতে চাইছে হোয়াইট হাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *