Weather : উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির পূর্বাভাস, শুস্ক তিলোত্তমা !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা : বৃষ্টির এখনো প্রকোপ শেষ হয়নি, কিন্তু শরতের প্রবেশ ঘটে গিয়েছে (Weather)। বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছেনা শরৎও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, উত্তরবঙ্গের কিছু অংশে এখনো বেশ কয়েকদিন ঝড়বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি বিপরীত প্রান্তে আপাতত বৃষ্টিপাত কমছে বলে জানা গিয়েছে (Weather)। দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় সপ্তাহের প্রথম দিনে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর।
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Weather)সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো(Weather) হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের আর কোন জেলায় তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তিলোত্তমা আগামী বেশ কয়েকদিন আবহাওয়া শুস্ক থাকবে বলেই জানা যাচ্ছে। মাঝে মাঝে দু-এক ফোঁটা বৃষ্টিপাত দেখা গেলেও যেতে পারে। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস(Weather)।
বুধবার দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। যা হল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার (Weather)। এই দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রুয়েছে। পাশপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। এ ছাড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারেও সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে (Weather)। ভারী বৃষ্টিপাতের সম্ভবনা নেই কিন্তু দূর্যোগের পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে এই সমস্ত জেলায়(Weather)।
