Hormuz : চীন থেকে আসা ইরানের জাহাজ হরমুজে দখল আমেরিকার, আবার কি যুদ্ধ শুরু ?
কিউ ইন্ডিয়া বাংলা :- হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ চলাকালীন চীন থেকে ইরানগামী একটি পণ্যবাহী জাহাজ আটক আমেরিকার । সূত্রের খবর জাহাজটি লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয় তারপর ওই জাহাজ সম্পূর্ণ দখল করে নেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে জানিয়েছেন ইরানের জাহাজ তাদের দখলে। ভিতরে কি পণ্য আছে তা খতিয়ে দেখা হচ্ছে । মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান ও পাল্টা হুশিয়ারি দিয়েছে।
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড রবিবার রাতের দিকে জানিয়েছিল ইরানের বান্দার আব্বাস বন্দরের দিকে যাচ্ছিল একটি জাহাজ । তাতে ইরানের পতাকা ছিল এবং পণ্য পরিবহন করা হচ্ছিল সেই জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এরপরই ইরানের সেনার পক্ষ থেকে পালটা হুঁশিয়ারি দেওয়া হয়। তারা জানায় ওই জাহাজটি চীন থেকে আসছিল । ইরানের সশস্ত্র বাহিনী শীঘ্রই এই আক্রমণের জবাব দেবে । আমেরিকা ও ইরানের মধ্যে যে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছিল তার মেয়াদ শেষ হতে এখনো দুইদিন বাকি মঙ্গলবার পর্যন্ত যুদ্ধ বিরতি চলার কথা কিন্তু হরমুজের উত্তাপ তার আগেই ফের যুদ্ধ শুরু করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এই পরিস্থিতিতে দ্বিতীয় দফার শান্তি বৈঠকে ইরান বসবে না সে কথা গতকাল রবিবার তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আমেরিকার পক্ষ থেকে যে দাবিগুলি করা হচ্ছে সেগুলি ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় । এছাড়া ইরানের বন্দরগুলিতে আমেরিকা ক্রমাগত অবরোধ চালিয়ে যাচ্ছে। এই অবরোধ কবে উঠবে তার ও কোন ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মহম্মদরেজ়া আরেফ বলেছেন, ‘‘ইরানের তেল রফতানিতে রাশ টেনে অন্যদের জন্য নিরাপদ ব্যবস্থা আশা করা উচিত নয়। আমাদের অবস্থান খুব স্পষ্ট— হয় সকলের জন্য একটা স্বাধীন তেলের বাজার নিশ্চিত করা হোক অথবা, সকলে নিরাপত্তার ঝুঁকি নিয়ে তার মূল্য দিক।
