Vote : ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট শহরে !
কিউ ইন্ডিয়া বাংলা : – নির্বাচনে অশান্তি এড়াতে ব্যাপক কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন । ভোট সামলাতে কলকাতায় এসে পৌঁছাতে পারে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । এমনই ধারণা লালবাজারের । শহরের বিভিন্ন জায়গাতে কিভাবে ওই সেনাদের রাখা হবে তার জন্য এখন থেকেই পরিকল্পনা করছে লালবাজার।
জানা যাচ্ছে এখনো পর্যন্ত কলকাতায় এসে পৌঁছেছে যে ১০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকদিন সকাল ও সন্ধ্যায় সারা শহর জুড়েই তারা রুট মার্চ করছে। কলকাতার ছোট ছোট অঞ্চলে শুরু হয়েছে কনফিডেন্স বিল্ডিং মেজর। ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরছেন পুলিশকর্তারা তাদের সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনী। কোন গোলমাল এর খবর এলে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী । শহরের বিভিন্ন জায়গায় ঘুরছে সিআরপিএফের বুলেটপ্রুফ সাজোয়া গাড়ি। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ । সে কারণে ১০৫ কোম্পানির মধ্যে বেশিরভাগ কেন্দ্রীয় বাহিনীকে কলকাতা থেকে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হচ্ছে । জেলা প্রশাসন তাদের থাকার ব্যবস্থা করছে । দ্বিতীয় দফায় অনুযায়ীষ এপ্রিল কলকাতা এবং তার লাগুয়া জেলাগুলিতে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট শেষ হলে কলকাতায় ফিরে আসবে কলকাতা থেকে জেলায় যাওয়া কেন্দ্রীয় বাহিনী । এছাড়া আরো কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাবে শহর কলকাতায় । লাল বাজারের পুলিশকর্তাদের মতে অন্তত ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা আধাসেনা কলকাতায় আসতে পারে । যদি নির্বাচন কমিশন প্রয়োজন বোধ করে তাহলে সেই বাহিনীর সংখ্যা আরো বাড়তে পারে । লালবাজার সূত্রের খবর এই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে শহরের বিভিন্ন অঞ্চলে মোতায়েন করার সঙ্গে সঙ্গে তাদের থাকার ব্যবস্থা করা হবে। সে কারণে শহরের কমিউনিটি হল ,বিয়ে বাড়ি এবং স্কুলগুলিকে বেছে নেওয়া হচ্ছে। প্রত্যেক থানার আধিকারিকরা তাদের এলাকার স্কুল , কমিউনিটি হল গুলিতে গিয়ে খতিয়ে দেখছেন সেখানে বাথরুম ,জল ,বিদ্যুতের কি কি সুবিধা রয়েছে । এছাড়া রান্নার পর্যাপ্ত জায়গা আছে কিনা সেটাও দেখা হচ্ছে।
২০২১ বিধানসভা নির্বাচনে শহরের একাধিক জায়গায় সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছিল । এবার সেই পরিস্থিতি যাতে না ঘটে সে কারণেই আগেভাগেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । দেখার বিষয় হল এবারের নির্বাচন কতটা হিংসা মুক্ত হয় ।
