আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Trinamool-BJP : কুলতলীতে ভোটের প্রচার চলাকালীন তৃণমূল- বিজেপির স্লোগান যুদ্ধ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- রাজ্যে এখন বিধানসভা নির্বাচনের উত্তাপ। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ । এরই মধ্যে জনসংযোগ কর্মসূচি ঘিরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতি, স্লোগান, পাল্টা স্লোগান নিয়ে অশান্তি সৃষ্টি হয় । অবশেষে পুলিশ এসে দুই দলের কর্মী সমর্থকদের কে আলাদা করে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয় সূত্রের খবর,নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি প্রার্থী মাধবী মহলদার তাঁর সমর্থকদের নিয়ে কুলতলী বিধানসভার মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত অম্বিকা নগর এলাকায় প্রচার চালাচ্ছিলেন। সেই সময় অপরদিক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে দিতে এগিয়ে আসেন। শুরু হয় দুই পক্ষের মধ্যে মুখোমুখি স্লোগানের লড়াই। তৃণমূল কর্মীরা “জয় বাংলা” স্লোগান দিতে থাকলে পাল্টা বিজেপি কর্মীরা “জয় শ্রীরাম” স্লোগান তোলেন।
ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান যুদ্ধের মধ্যেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতি, ঠেলাঠেলি এবং মারামারিতে রূপ নেয়। এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং অবরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীরাই পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ তোলা হয়েছে যে বিজেপি কর্মীরাই প্রথমে উসকানি দিয়েছিল। দুই পক্ষের তরফেই দোষারোপের পালা চলতে থাকে। অশান্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মইপিঠ কোস্টাল থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *