আজকের দিনেখেলা

ইডেনে দুদিন ধরে রহস্য স্পিনারের খোঁজ রাজস্থানের, শেষ পর্যন্ত কি দাবি পূরণ হলো ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে আগামী রবিবার ইডেন গার্ডেনে ম্যাচ খেলতে নামবে রাজস্থান রয়্যালস। তার আগে কলকাতার দুই অন্যতম প্রধান বলার সুনীল নারিন ও বরুন চক্রবর্তীর মোকাবিলা করতে সিএবির কাছে রহস্য স্পিনারের দাবি জানিয়েছিল রাজস্থান কর্তৃপক্ষ। এই মরশুমে যতই কেকেআরের এই দুই বোলার ছন্দে না থাকুক না কেন তবুও তাদেরকে হালকাভাবে নিতে নারাজ রিয়ান পরাগের দল । সে কারণেই বাড়তি তাগিদ দেখা গেছে ।

গত ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে পরাজিত হয়েছে রাজস্থান রয়্যালস। সে কারণেই কলকাতার বিপক্ষে মাঠে নেওয়ার আগে তারা কোন রকম ঝুঁকি নিতে নারাজ। নাইট বাহিনীর তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর সুনীল নারিন। এই মরশুমে এখনো পর্যন্ত তার বোলিংয়ে আগের মত ধার না দেখা গেলেও তবুও তিনি ভয়ঙ্কর । রোহিত শর্মা ও বিরাট কোহলির মত বড় মাপের ব্যাটাররা তাকে সতর্কভাবে খেলেন । বিষয়টি মাথায় রাখছে রাজস্থান । অপরদিকে বরুণ চক্রবর্তী সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুগ্মভাবে শীর্ষ উইকেট অধিকারী বোলার হয়েছিলেন , এবারের আইপিএলে এখনো পর্যন্ত তিনি সেভাবে সাফল্য না পেলেও তার ক্যারম বল অন্যতম ভয়ানক অস্ত্র হতে পারে ব্যাটারদের জন্য সে কারণেই বরুণের বিপক্ষে খেলার আগে বাড়তি প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজস্থান টিম । কলকাতায় পৌঁছেই রহস্য স্পিনারের খোঁজ শুরু করে দিয়েছিলেন কুমার সাঙ্গাকারারা । সিএবির কাছে সেই আর্জি জানানো হয়েছিল যাতে রহস্য স্পিনার দেওয়া হয় তাদের নেটে । সিএবি রহস্য স্পিনারের হদিস দিতে না পারলেও একাধিক বৈচিত্র্যময় বলার কে রাজস্থানের নেটে হাজির করেছিল। বৃহস্পতিবার ও শুক্রবারে রাজস্থানের অনুশীলন চলাকালীন তারা অপেক্ষা করলেও তাদেরকে মাঠ ছাড়তে হয়েছে। কারণ তাদের কাউকেই সেভাবে পছন্দ হয়নি রাজস্থানের । স্থানীয় কোন নেট বোলারকেই ব্যবহার করেনি রাজস্থান । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সিএবির এক কর্তাকে ।

আগামী রবিবারের ম্যাচে রাজস্থানের ব্যাটার রা সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *