আজকের দিনেআবহাওয়া

দক্ষিণবঙ্গের মানুষের স্বস্তি, বিরাট পরিবর্তন আবহাওয়ায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আবহাওয়ার বিরাট পরিবর্তন । বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাও তার সংলগ্ন জেলাগুলিতে। তার সঙ্গে থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া । আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সতর্কতা রয়েছে । সকাল থেকেই কলকাতা সহ আশেপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ।

কলকাতা ছাড়াও বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ , নদীয়া, উত্তর ২৪ পরগনা জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া বইবে । আগামীকাল শুক্রবারেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, দুই বর্ধমান জেলা, বীরভূম ও মুর্শিদাবাদের সেই সম্ভাবনা বেশি । বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনি ও রবিবারে হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়া জানিয়েছে বড় ও অস্বস্তি কর আবহাওয়া ও জারি থাকবে। শহর কলকাতার ক্ষেত্রে ৩৬° এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা । ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমলেও শনি ও রবিবার এর বৃদ্ধি পাবে। অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে । সপ্তাহান্তে গরম বজায় থাকবে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।

উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারে বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা ও দক্ষিণ দিনাজপুর বাদে উত্তরবঙ্গের বাঁকুড়া জেলাগুলিতে তাপমাত্রার বড় হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *