আজকের দিনেবিশ্ব

তেহরান পৌঁছলেন পাক সেনাপ্রধান মুনির , কোন পথে শান্তি আলোচনা?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বিগত ২৮ শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের শুরু হওয়া সামরিক অভিযান বর্তমানে স্থগিত রয়েছে । এর পরে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া আমেরিকা ও ইরানের প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে। এই আবহে গতকাল ১৫ এপ্রিল বুধবার তেহরানে পৌঁছে গিয়েছেন পাক সেনাপ্রধান আসিফ মুনির। তাহলে কী ইরানের মাটিতেই দ্বিতীয় দফার শান্তি বৈঠক না অন্য কোনো কারণে সেখানে গিয়েছেন মুনির? কী জানা যাচ্ছে ?

গতকাল বুধবারে মুনির তেহরান পৌছান । সেখানে তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি । পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করতেই তেহরান গিয়েছে পাক সেনা প্রধান । সেনারা ইউনিফর্ম পড়েই তাকে প্লেন থেকে নামতে দেখা গিয়েছে । সেখানে তাকে স্বাগত জানান ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘাচি। এই বৈঠক নিয়ে আমেরিকা কি বার্তা পাঠিয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি। বিগত ১১ই এপ্রিল ইসলামাবাদে যে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা এবং ইরানের মধ্যে সেখানে কোন রফা সূত্র বের হয়নি । তবে সেই বিষয়ে দ্রুত সমঝোতা হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি নিজে ইসলামাবাদের বৈঠকে যেতে আগ্রহী বলে আমেরিকার এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এই আবহে মুনিরের তেহেরান পৌঁছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ । ইরানের বিদেশ মন্ত্রকের প্রাক্তন মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন পাকিস্তানের মাধ্যমে আমেরিকা এবং ইরানের মধ্যে বার্তালাপ চলছে। ২ দুই দেশের দাবিদাওয়া নিয়ে আলোচনা করতেই তেহরান পৌঁছেছেন পাক সেনাপ্রধান মুনির।

একদিকে যুদ্ধ সমাপ্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবার অপরদিকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে দশ হাজার সেনাবাহিনী পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প । যুদ্ধের সমাপ্তির বিষয়টি ঠিক কোন দিকে এগোচ্ছে তা নিয়ে এখনো সন্ধিহান অনেকে । ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান জানিয়েছেন গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত তারা । তবে তাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া চলবে না এবার শেষ পর্যন্ত কি হয় তার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব পৌঁছেছেন সেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার । সূত্রের খবর যুদ্ধ বিরোধীদের মধ্যস্থতা করার পর পাকিস্তানকে তিন বিলিয়ন ডলার অর্থ সাহায্য করতে উদ্যোগী হয়েছে সৌদি আরব সেই বিষয়েই বৈঠকের জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী সেখানে পৌঁছেছেন ।

ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ সমাপ্তির দিকে তাকিয়ে আছে গোটা পৃথিবী । কারণ এই দুই দেশের সংঘাতের কারণে গোটা বিশ্বের বাজারে জ্বালানি তেল ও গ্যাসের সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে । যত তাড়াতাড়ি শান্তি বৈঠক সম্পূর্ণ হবে হরমুজ প্রণালী স্বাভাবিক হয়ে ধীরে ধীরে গোটা বিশ্বের বাজারে জ্বালানি তেল ও গ্যাস এর দাম কমবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *