আজকের দিনেসুস্থ থাকুন

ঘামের দুর্গন্ধ ! সুগন্ধিই একমাত্র উপায় নয়।

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ গরমকাল মানেই ঘাম। সারাদিনের ব্যস্ততায় যত না ক্লান্তি আসে, ঘামেভেজা জামাকাপড়, প্যাচপাচে অবস্থায় আরো বেশি বিরক্ত লাগে। কিছু কিছু লোকের আবার অতিরিক্ত ঘাম হওয়ার পাশাপাশি ঘামের দুর্গন্ধও বেরোয়।যা খুবই বিরক্তিকর। চুপচুপে ঘামে জামা ভেজা। তার উপর দুর্গন্ধ বেরোচ্ছে—এতে নিজের তো অস্বস্তি বাড়ে। চারপাশের লোকজন-ও বিরক্তি প্রকাশ করে থাকে। এই সমস্যার সমাধান শুধু সুগন্ধি নয়, রয়েছে কিছু ঘরোয়া উপায়। যদি সেগুলো মেনে চলেই তবে সেই দুর্গন্ধ ধীরে ধীরে কমতে শুরু করবে। কি সেই উপায়……..

দিনে কবার স্নান করবেন?

গ্রীষ্মকালে দু’বার স্নান করা জরুরি। এতে শুধু শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে, তা নয়। এতে গায়ে লেগে থাকা সমস্ত ব্যাকটেরিয়া বা ছত্রাক পরিষ্কার হয়ে যায়। যখনই স্নান করবেন, সাবান বা শাওয়ার জেল ব্যবহার করুন।

স্নানের জলে মেশান এই উপাদান

স্নানের জলে মেশান পছন্দের এসেনশিয়াল অয়েল । অথবা লেবুর রস বা লেবুর খোসা মিশিয়েও স্নান করতে পারেন। অনেক সময়ে গায়ে লেবুর খোসা ঘষলেও ব্যাকটেরিয়া মরে যায় এবং দুর্গন্ধ হয় না।

স্নানের শেষে কি মাখবেন

স্নানের সময়ে অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন। তার পরে অবশ্যই আন্ডারআর্মস রোল অন ব্যবহার করুন। বেশ কিছু আন্ডারআর্মস রোল অন রয়েছে, যার মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা দুর্গন্ধ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। এতে ঘাম হলেও দুর্গন্ধ ছড়াবে না। এর পরে সুগন্ধি মাখতে পারেন।

ব্যাকটেরিয়া মারবে ভিনিগার

ঘামের মধ্যে থাকা ব্যাকটেরিয়াই দুর্গন্ধ তৈরি করে। এই সমস্যা এড়াতে শরীরের যে সব অংশে খুব ঘাম হয়, সেখানে অ্যাপেল সিডার ভিনিগার মাখতে পারেন। কিংবা স্নানের জলে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়েও স্নান করতে পারেন।

সবশেষে একটাই কথা, সেটা হলো এই গরমে নিজেকে সব সময় ডিহাইড্রেট রাখুন। তার জন্য হাইড্রেশন ও ডায়েটের উপর জোর দিতে হবে। অনেক সময়ে তেল-মশলা, ডিম-মাংস, পেঁয়াজ-রসুন এসব জিনিস বেশি খেলে ঘাম বেশি হয় এবং শরীর থেকে দুর্গন্ধ ছাড়ে। তাই পর্যাপ্ত জল খান এবং হালকা খাবার ডায়েটে রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *