তুলসীর ধারে কাছে ভুলেও রাখবেন না এই গাছগুলি, গৃহে প্রবেশ করবে অশুভ শক্তি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ হিন্দুদের কাছে তুলসী গাছ অত্যন্ত শুভ। তুলসী গাছে ঈশ্বরের বাস। প্রতিদিন স্নান করে তুলসি গাছে জল ও সন্ধ্যা প্রদীপ দেওয়া হিন্দুরীতির মধ্যে পরে। তুলসী গাছ থাকা মানে বাড়িতে সুখ-শান্তি- সমৃদ্ধি ও ইতিবাচক শক্তিতে ভরে ওঠা। কথিত রয়েছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেখানে সব সময় নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে তুলসী গাছ থাকা যেমন খুবই মঙ্গলের বিষয়, তেমনই এমন কিছু গাছ আছে, যা তার আশেপাশে রাখলে, অমঙ্গল ডেকে আনতে পারে।
অনেকেই হয়তো আমরা জানিনা কিছু কিছু গাছ আছে,যা তুলসি গাছের পাশে থাকলে বা পুঁতলে বাড়িতে নেগেটিভ শক্তি বিচরণ করেই তার সঙ্গে সঙ্গে তিক্ততা এবং আর্থিক সমস্যাও ডেকে আনতে পারে।
বাস্তু অনুসারে, ক্যাকটাস এবং অন্যান্য কাঁটাযুক্ত গাছ নেতিবাচক শক্তি আকর্ষণ করে। তুলসীর কাছে তাই কাঁটাযুক্ত গাছ থাকলে ইতিবাচক শক্তি কমতে শুরু করে।
মোটা কান্ডযুক্ত কোনও গাছের কাছে তুলসী চারা লাগানো উচিত নয়। বিশেষ করে তেঁতুল গাছের আশপাশে তুলসী গাছে থাকলে বাড়ির পরিবেশ ভারী হয়ে যেতে পারে। এতে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য তৈরি হতে পারে।
তুলসীর কাছে গোলাপ গাছ লাগানোর কথা ভুলেও মনে আনবে না। বাস্তুমতে এটি খুবই অশুভ । এই ধরনের কাজ করলে ঘরে নেতিবাচক শক্তির আধিক্য ঘটে।
