আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

হুগলিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির অনুষ্ঠানে আয়োজনের ত্রুটি, কর্মসূচি ছেড়ে বেরিয়ে গেলেন তিনি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলা বছরের প্রথম দিনে জনসংযোগের জন্য পথে নেমেছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা । আজকে হুগলির ঘড়ির মোড়ে সভা করার কথা ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। সেখানেই অনুষ্ঠানের ত্রুটি থাকার কারণে মাঝপথেই কর্মসূচি ছেড়ে বেরিয়ে গেলেন তিনি । বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে । ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব ।

স্থানীয় সূত্রের খবর, পহেলা বৈশাখ উপলক্ষে হুগলির চুঁচুড়া ঘড়ির মোড়ে গেরুয়া শিউড়ের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়েছিল । সেখানেই যোগ দেওয়ার কথা ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমাজতলের পৌঁছে যান তিনি । সেখানে গিয়ে স্মৃতি দেখেন জেলা সভাপতি অনুপস্থিত, এমনকি কোন শীর্ষস্থানীয় নেতা অনুষ্ঠান মঞ্চে ছিলেন না । সভার অব্যবস্থা দেখে বেজায় চটে গিয়ে মাঝপথেই কর্মসূচি ছেড়ে তিনি বেরিয়ে যান । উপস্থিত থাকার কর্মীদের একাংশ তাকে আটকানোর চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি।

নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় রাজনৈতিক বিশেষজ্ঞরা বিজেপির অন্তর কলহ বলে মনে করছেন । যদিও স্থানীয় বিজেপি প্রার্থীর দাবি অন্য কর্মসূচি থাকার জন্য স্মৃতি ইরানি ফিরে গিয়েছেন । বিজেপি প্রার্থীর এই বিষয় নিয়ে সাফাই দেওয়ার পরেও গোষ্ঠী কোন্দলের অভিযোগ এর গুঞ্জন থামছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *