তেল ছাড়া মাংস , এইভাবে বানালে চেটেপুটে খাবে সকলে
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখে বিভিন্ন রকম রান্নার ওপর এক্সপেরিমেন্ট করার চল উঠেছে। নিত্য নতুন খাবার বানাতে এবং খেতে কার না ভালো লাগে।
এখন আবার কম-বেশি সকলেই স্বাস্থ্য সচেতন। তাই সেই কথা মাথায় রেখেই একদম তেল ছাড়া শুধু দই আর গোটা মশলা দিয়ে কীভাবে চিকেন বানাবেন সেই রেসিপিই দেওয়া হল। চলুন জেনে নেই একদম তেল ছাড়া শুধু দই আর গোটা মশলা দিয়ে কীভাবে বানাবেন চিকেন। যা খেতে হবে খুব সুস্বাদু। ভাত-রুটি দুটোর সাথেই খেতে পারবেন।
উপকরণ
মাংস (৫০০ গ্রাম), আদা-রসুন বাটা (২ চা চামচ), লেমন জেস্ট (১/২ চা চামচ), ঘন দই ফেটিয়ে নিয়ে (২ টেবিল চামচ), পেঁয়াজ কুচনো (ছোট মাপের ২টো), গোলমরিচ গুঁড়ো (১ চা চামচ), কসুরি মেথি (১ চা চামচ), লেবুর রস (১ চা চামচ), নুন (স্বাদমতো), গরম মশলা গুঁড়ো (১ চা চামচ), গোটা গরম মশলা (লবঙ্গ-গোলমরিচ-এলাচ দু’-তিনটে করে)
পদ্ধতি
গোটা মশলা বাদে সব উপকরণ দিয়ে চিকেন ভালো করে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট। এবার গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে গোটা মশলা দিয়ে ড্রাই রোস্ট করে নিন। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন প্যানে। ভালো করে কষাতে থাকুন ঢাকা দিয়ে দিয়ে। তেল না থাকায় পুরো রান্নাটা আঁচ কমিয়েই করতে হবে। মাংস থেকে জল ছাড়লে তাতেই আপনার চিকেন সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজনে অল্প আরেকটু জল দিন। সেদ্ধ হয়ে এলে কুচনো কাঁচালঙ্কা আর ধনেপাতা দিয়ে দিন প্যানে। নাড়াচাড়া করে নামিয়ে নিন।
