আজকের দিনেতিলোত্তমা

ফলপ্রকাশ কবে? জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ একেবারে শেষ পর্যায়ে চলছে ভোট প্রস্তুতি। চলছে ভোটের প্রচার । ২ দফায় ভোট হতে চলেছে পশ্চিবঙ্গে। ২৩ ও ২৯ এপ্রিল। আর এর মাঝে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে সংশয়ে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা ।

সূত্রের খবর অনুযায়ী, এবার ফলপ্রকাশের ক্ষেত্রে নতুন ধারা অনুসরণ করা হচ্ছে। নতুন নিয়মে শিক্ষাবর্ষে দু-বার পরীক্ষার ফল প্রকাশিত হবে, যা পড়ুয়াদের ওপর থেকে বার্ষিক পরীক্ষার চাপ অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে। সংসদের নিয়ম অনুযায়ী, আগে মাধ্যমিকের ফলাফল ঘোষিত হবে, তার ঠিক পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু নির্বাচনের আগে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নয়। সংসদ সূত্রে তেমনটাই ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। তবে নির্বাচনী প্রক্রিয়ায় বহু শিক্ষক এবং সরকারি আধিকারিক যুক্ত থাকায় ফলপ্রকাশের তারিখ কিছুটা পিছিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে সংসদ। মে মাসের ৭ বা ৮ তারিখ নাগাদ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলে, তার ২-৩ দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলাফল পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সংসদ সূত্রে জানা গিয়েছে, ফলপ্রকাশের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ফল প্রকাশ আরও সহজ ও দ্রুত করার চেষ্টা চলছে। একইসঙ্গে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়ে, তার জন্য সহায়তা কেন্দ্র ও হেল্পলাইন ব্যবস্থাও সক্রিয় রাখা হবে। অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সময় কাছাকাছি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ। তৈরি হয়েছে। তবে শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রক্রিয়া পরিকল্পিতভাবে এগোচ্ছে এবং পরীক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *