আজকের দিনেখেলা

সানরাইজার্স হায়দ্রাবাদ এর সামনে শক্তিশালী রাজস্থান রয়্যালস

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- শক্তিশালী রাজস্থান রয়্যালসের সামনে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই আইপিএলে এখনো পর্যন্ত মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ। আর সেখানে রাজস্থান নিজেদের সবকটি ম্যাচে জয় পেয়েছে । রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে এই দুই দল।

এবারের আইপিএলে দুর্দান্ত শুরু করেছে রাজস্থান রয়্যালস। পরপর চারটি ম্যাচে জয় পেয়েছে তারা । যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী প্রতি ম্যাচে ঝোড়ো শুরু করছে যার ফলে বিপক্ষ বোলারদের পরিকল্পনা ঘেঁটে যাচ্ছে। এখনো পর্যন্ত এবারের আইপিএলে সর্বাধিক রান অধিকারী ব্যাটার। ধ্রুব জুরেল রানের মধ্যে ফিরেছেন যা রাজস্থানের ব্যাটিং লাইন আপকে আরো শক্তিশালী করেছে। অধিনায়ক হিসেবে সফল হলেও ব্যাট হাতে এখনো নিজের ছন্দ ফিরতে পারেননি রিয়ান পরাগ। হায়দ্রাবাদের বিপক্ষে তিনি কেমন খেলেন সেদিকেও নজর থাকবে সকলের । দলের বোলিং বিভাগের কথা বলতে গেলে সকলেই সম্মিলিতভাবে প্রতিটি ম্যাচে পারফর্ম করেছেন । জোফ্রা আর্চার, রবি বিষ্ণই, রবীন্দ্র জাদেজা নিয়মিত উইকেট তুলছেন । যা দলকে ধারাবাহিকভাবে ভালো খেলতে সাহায্য করছে। আজকেও গত ম্যাচের দল অপরিবর্তিত রাখার সম্ভাবনা।

অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলতে গেলে তারা এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে সেটাও গত ২ এপ্রিল কলকাতার বিরুদ্ধে। বাকি তিনটি ম্যাচে বেঙ্গালুরু, লখনউ, পাঞ্জাবের বিরুদ্ধে তারা বড় ব্যবধানে হেরেছে । মূলত ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাবে এই শোচনীয় ফলাফল। বিক্ষিপ্তভাবে জ্বলে উঠছেন অভিষেক শর্মা, ঈশান কিশান তবে কেউই ধারাবাহিক নন । হেনরিক ক্লাসেন শুধু প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে রানের দেখা পেয়েছেন। বোলিং বিভাগেও সেই একই সমস্যা । দলের অন্যতম প্রধান বোলার হার্শল প্যাটেল এখনো উইকেট পাননি সেইভাবে। তাকে ফর্মে ফিরতে হবে ভালো খেলতে গেলে। হায়দ্রাবাদের ও প্রথম একাদশের বদলের সম্ভাবনা কম ।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট মূলত ব্যাটিং সহায়ক । তবে স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারেন। এবার দেখার অপেক্ষায় এটাই এই ম্যাচে রাজস্থান রয়্যালস তাদের জয়ের দৌড় অব্যাহত রাখতে পারে কিনা ? না জয়ের রাস্তায় ফেরে সানরাইজার্স হায়দ্রাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *