নীলষষ্ঠীতে ভুলেও খাবেন না এই সব্জিগুলো
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ সকল মায়েরাই সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন ষষ্ঠী পালন করে থাকেন । আজ নীলষষ্ঠী। সারাদিন উপবাসের পর সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে তারপর সামান্য কিছু মুখে দেন তাঁরা।
ষষ্ঠীর দিন পুজোর পর ভেজানো সাবু খান অনেকে। সঙ্গে ফল, দই-ও থাকে। আবার কেউ কেউ লুচি, পরোটাও খান। তবে এমন কিছু কিছু সবজি আছে, যা এদিন খাওয়া একদমই উচিত নয় । কি সেই সবজি
• এ দিন ভুলেও গাজর খাবেন না।
• মূলোও এই দিন খাদ্যতালিকায় রাখবেন না।
• সরষে শাক কিংবা পালং শাকও খাবেন না এদিন।
• শিম খাওয়া উচিত নয় । এমনকী তা বাজার থেকেও কিনবেন না।
• নীলষষ্ঠীর দিন মাশরুম, মুসুর ডালও খাওয়া যাবে না কোনভাবেই।
কথিত আছে, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর নীলধ্বজ রাজার বিল্ববনে আবির্ভূত হন। নিজের মেয়ের মতো করে তাকে লালন পালন করেন। শিবের সঙ্গে পুনরায় তাঁকে বিয়ে দেন। বাসর ঘরে তাঁর মৃত্যু হয়। তা দেখে শোকস্তব্ধ হয়ে যান রাজা ও রানি। সেই থেকে ওই দিনটিতে নীলপুজো হয়।
লোকমতে আরো একটি বিশ্বাস আছে যে, এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তাঁদের সন্তানরা একে একে অকালেই প্রাণ হারাতে শুরু করে। মনের দুঃখে কাশীর গঙ্গাঘাটে কান্নাকাটি করছিলেন তাঁরা। সেই সময় মা ষষ্ঠী ব্রাহ্মণী রূপে দেখা দেন। তাঁর কথামতো চৈত্র মাসের সংক্রান্তিতে নীলষষ্ঠীর ব্রত পালন করেন তাঁরা। তারপর থেকে তাঁদের সন্তানদের আর কোনও অঘটন ঘটেনি। সেই অনুযায়ী নীলষষ্ঠীর প্রচলন বলে মনে করেন কেউ কেউ।
