আজকের দিনেতিলোত্তমা

৮ এপ্রিল মেগা র‍্যালি করে মনোনয়ন জমা মমতার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। হাতে সময় কম থাকলেও একাই রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে ফেলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের নানুরের সভা থেকে ফেরার পথেই তাঁর ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত টানা আট দিনের মেগা প্রচার সূচি প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আগামী ৮ এপ্রিল কলকাতায় বিশাল র‍্যালি করে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মূলত বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরকে পাখির চোখ করে সাজানো হয়েছে এই আট দিনের কর্মসূচি।

  • ১ এপ্রিল (বুধবার): বীরভূমের নানুর সফর শেষে মুর্শিদাবাদের বড়ঞা ও নবগ্রামে জনসভা।

  • ২ এপ্রিল: মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি হয়ে মালদহের বৈষ্ণবনগরে প্রচার।

  • ৩ এপ্রিল: দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং মালদহের হবিবপুরে তিনটি মেগা সভা।

  • ৪ এপ্রিল (শনিবার): মালদহ জেলাজুড়ে সারাদিন কর্মসূচি। মানিকচক, রতুয়া, মালতিপুর ও গাজোলে প্রার্থীদের সমর্থনে সভা।

  • ৫ এপ্রিল: ফারাক্কা ও সামশেরগঞ্জ হয়ে ফের বীরভূমের মুরারই এবং মুর্শিদাবাদে সভা।

  • ৬ এপ্রিল: নদিয়ার কৃষ্ণনগর এবং পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে প্রচার।

  • ৭ এপ্রিল: রানাঘাট, বনগাঁ এবং বারাসতের গুমাবাজারে জনসভা করবেন তৃণমূল নেত্রী।

  • ৮ এপ্রিল: প্রচারের ক্লান্তি সরিয়ে কলকাতায় ফিরবেন তিনি। সেদিনই বিশাল শোভাযাত্রা সহকারে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পত্র দাখিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার বঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল— দুই দফায় ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের এই স্বল্প সময়ের চ্যালেঞ্জ গ্রহণ করে আট দিনেই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো ইনিংস খেলতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে, ৮ এপ্রিলের মনোনয়ন র‍্যালিকে কেন্দ্র করে কলকাতায় এক বিশাল শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *