আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়না

কীভাবে মৃত্যু অভিনেতা রাহুলের ? প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ২৯ শে মার্চ রবিবার তালসারিতে জলে ডুবে মৃত্যু হয়েছিল অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের। আজ সোমবার তমলুক হাসপাতালে তার মৃতদেহের ময়না তদন্ত করা হয়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই রিপোর্ট । কী বলা হয়েছে তাতে ?

সূত্রের খবর দীর্ঘ সময় জলে ডুবে থাকার কারণে ফুসফুসে অতিরিক্ত বালি ও জল জমে যায় । ফুসফুস খুলে দ্বিগুণ হয়ে গেছিল বলে জানা গিয়েছে। তবে অভিনেতার শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। তার খাদ্যনালির ভিতরে ও বালি ও নোনা জল ঢুকে গিয়েছিল । অভিনেতার ভিসেরা পরীক্ষাও হবে বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ জলে ডুবে ছিলেন রাহুল। কারণ খুব অল্প সময় জলে ডুবে থাকলে এতটা জল দেহের মধ্যে জমে যাওয়া সম্ভব না। ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনুমান করা হচ্ছে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় জলের তলায় ডুবেছিলেন এই অভিনেতা।

ময়না তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করার পর কলকাতায় তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তার শববাহী গাড়ি। সঙ্গে রয়েছেন রাহুলের গাড়িচালক, যে সিরিয়ালে অভিনয় চলাকালীন তার মৃত্যু হয়েছিল তার প্রোডাকশন ম্যানেজার সহ বেশ কয়েকজন । তমলুক হাসপাতাল থেকে সরাসরি রাহুলের বিজয়গড়ের বাড়িতেই আনা হবে তার দেহ । এরপর কেওড়াতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *