আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

SIR : সাপ্লিমেন্টারি তালিকায় ওঠেনি নাম, প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ মগরাহাটে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- রাজ্যের নির্বাচন ঘোষণা হয়ে গেলেও ভোটার তালিকায় সকলের নামের নথিগত নিষ্পত্তি এখনো হয়নি। বিগত ২৮শে ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তারপরে বিগত সপ্তাহেই দুটি অতিরিক্ত তালিকা কমিশন বের করে। সেই তালিকায় নাম ওঠেনি অনেকের। বৈধ নাম বাদ যাওয়ার প্রতিবাদে মগরাহাটে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ।

সূত্রের খবর মগরাহাটের মুলটি গ্রাম পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথে মোট ৩৩ জন বৈধ ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে । যারা বিচারাধীন ছিলেন । কমিশন দুটি অতিরিক্ত তালিকা প্রকাশ করলেও সেখানেও তাদের নাম দেখা যায়নি এই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বাসিন্দাদের একাংশ। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তারা। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য ধামুয়া রোডে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যার ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্বেও ভোটার তালিকায় নাম বাদ পড়েছে । তাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে এবং বাদ পড়া নামগুলি পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে ।

ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় মগরাহাট থানার পুলিশ । কলেজের সঙ্গে কথা বলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে । প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় ,বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভ শান্ত হলেও ঘটনাকে নিয়ে এলাকায় একটা চাপা উত্তেজনা বিরাজ করছে । নির্বাচনের পূর্বে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *