মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে, বিকল্প পথ বললেন খোদ প্রধানমন্ত্রী মোদী !
কিউ ইন্ডিয়া বাংলা:-মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে গোটা পশ্চিম এশিয়া উত্তপ্ত । যার কারণে গোটা বিশ্বে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আমাদের দেশ ভারতে কেন্দ্র জানিয়েছে জালালি তেলের কোন সংকট নেই। এবার এই আবহে বিকল্প জ্বালানোর কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গতকাল ২৮ শে মার্চ শনিবার নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উদ্বোধন করতে গিয়ে ভারতে ইথানল মিশ্রিত তেলের কথা তুলে ধরেন। তিনি জানান এই নীতির ফলে ভারত বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা কমাতে করেছে ।
দেশের ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম এর পিছনে মূলত তিনটি লক্ষ্য আছে । প্রথমত আমদানির নির্ভরতা কমানো দ্বিতীয়ত বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং তৃতীয় কার্বন নিঃসরণ হ্রাস করা । নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রের ক্ষমতায় আসার পরে এই উদ্যোগ জোড় কদমে শুরু হয়েছে । তাৎপর্যপূর্ণভাবে ভারত নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য পূরণ করেছে। আমি পহেলা এপ্রিল থেকে দেশ জুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইথারনাল মিশ্রিত পেট্রোল অর্থাৎ E 20 সরবরাহ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে ইথানল মিশ্রিত তেল ব্যবহারের হার ৩০ শতাংশে উন্নীত করা । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের আখ চাষীদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেন ” ইথানল মিশ্রণ না থাকলে আমাদের বিদেশ থেকে আরও ৪.৫ কোটি ব্যারেল তেল আমদানি করতে হতো” । তার মতে কৃষকদের এই অবদানের কারণেই দেশ বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে সক্ষম হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ১০ বছরে অপরিচিত তেলের আমদানি কমানোর ফলে আমাদের দেশ ভারত বর্ষ প্রায় ১.৩৬ লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে। বর্তমান পরিস্থিতিতে এই সাশ্রয় দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্যের সংকট ঘিরে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে ইথানল মিশ্রণ শুধু একটি জ্বালানি নিরাপত্তা নয় কৃষকদের আয় বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক। ইথানল পাওয়া যায় আখ থেকে । ইথানল মিশ্রিত জ্বালানির চাহিদা বাড়ার ফলে আঁখ চাষের চাহিদা বাড়ছে এর ফলে কৃষকদেরও আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে ।
