আজকের দিনেবাংলার আয়না

Baruipur : সাত সকালে বারুইপুরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বারুইপুরে। বারুইপুর পশ্চিম বিধানসভা মদারাট গ্রাম পঞ্চায়েতের নায়েবের মোড় সংলগ্ন এলাকার রাস্তার ধারে দেহটি উদ্ধার হয়। দেহটি দেখে অনুমান করা হচ্ছে এটি একটি বয়স্ক ব্যক্তির দেহ। তার নাম ও পরিচয় এখনো কিছু জানা যায়নি ।

স্থানীয় সূত্রের খবর এলাকাবাসীরা সকালে রাস্তার ধারে দেহটিকে পড়ে থাকতে দেখেন। এবং তারা আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গেই বারুইপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে এখনো অব্দি মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এবং মৃত্যুর কারণ ও অস্পষ্ট ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বোঝা যাবে না । ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীদের মধ্যে একজন বলেন “সকাল ছয়টা নাগাদ মৃত ব্যক্তির দেহ সর্বপ্রথম নজরে আসে আমরা এলাকায় থাকি কিন্তু কেউই আমরা এনাকে চিনি না ।” অপর একজন বলেন ” আমরা সকালে যখন এলাকায় আসি এসে দেখি এই লোকটা ছেড়া জামা কাপড় পড়ে রাস্তায় পড়ে রয়েছে মৃত অবস্থায়, এখানে পাশে বড় ফ্ল্যাট হচ্ছে, রোজ ৮ থেকে ১০ টা গাড়ি ঢোকে রাতে সেই গাড়ির দুর্ঘটনায় এই ব্যক্তির মৃত্যু হতে পারে” ।

সাত সকালে রাস্তার ধারে এভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই এলাকায় জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্ত চলছে আশা করা যাচ্ছে শীঘ্রই ওই ব্যক্তির পরিচয় উদ্ধার করা সম্ভব হবে এবং তার মৃত্যুর কারণ । খুন খুন নাকি দুর্ঘটনা না আত্মহত্যা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *