Censor Board-Annamalai : ‘নারীদের ভোগ্যপণ্য বানিয়ে টাকা কামাচ্ছে’, যশের ‘টক্সিক’ নিয়ে ক্ষুব্ধ আন্নামালাই, নিশানায় সেন্সর বোর্ড !
কিউ ইন্ডিয়া বাংলা, তামিলনাড়ু :- মুক্তির আগেই যৌনদৃশ্য নিয়ে বিতর্কে জড়িয়েছিল যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। এবার ৫০০ কোটি বাজেটের সেই ছবি নিয়েই সরব হলেন তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি কে আন্নামালাই। তাঁর অভিযোগ, ছবিটি নারীদের নেতিবাচকভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে।(Censor Board-Annamalai)
টিজার-ট্রেলার থেকেই রগরগে যৌনদৃশ্যের জন্য সমালোচনার মুখে পড়ে ‘টক্সিক’। অগ্রিম বুকিং খুলতেই এক ঘণ্টায় বিক্রি হয় ৮৫ হাজার টিকিট, প্রথম দিনেই আয় ১০৪ কোটি টাকা। কিন্তু নারী চরিত্রগুলিকে যেভাবে দেখানো হয়েছে, তা নিয়ে কর্নাটকে বিক্ষোভ হয়, আপত্তি তোলে মহিলা কমিশনও।
কোয়েম্বাটোরে এক জনসভায় আন্নামালাই বলেন, “আমরা অনেক সময় বিষাক্ত বা ক্ষতিকর বিষয়বস্তুর কথা বলি, কিন্তু সিনেমাটির নামই রাখা হয়েছে ‘টক্সিক’। এই ছবিটা নারীদের নেতিবাচক লাইটে দেখিয়ে টাকা কামাচ্ছে। আমরা যদি পড়ুয়াদের এই ছবিটা দেখাই, তবে আমাদের দেশের কী হবে?”(Censor Board-Annamalai)
সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, “আমরা বিভিন্ন জায়গায় নারী নিরাপত্তার কথা বলি, অথচ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই ধরনের সিনেমাকে ছাড়পত্র দেয়। ‘টক্সিক’ ছবিটায় নারীদের প্রতি কোনও সম্মান প্রদর্শনই করা হয়নি।”
যশের সঙ্গে কিয়ারা আডবানি, তারা সুতারিয়া এবং ব্রাজিলিয়ান মডেল বেয়াট্রিজ টাউফেনবাচের খুল্লমখুল্লা শয্যাদৃশ্য নিয়েও তীব্র সমালোচনা হচ্ছে। অনেক দর্শকের মতে, সিনেমায় নারীরা শুধুই ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে।
বিতর্ক যতই বাড়ুক, বক্স অফিসে কিন্তু ‘টক্সিক’-এর দৌড় থামছে না। তবে আন্নামালাইয়ের মন্তব্যের পর নতুন করে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।(Censor Board-Annamalai)
