আজকের দিনেভারতরাজনীতি

CM-Karnataka : ‘নেক্সট সিএম ডিকে বস’! মুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার, ২৬ মে সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব করল হাইকমান্ড !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- কর্নাটকে মুখ্যমন্ত্রী বদলের জল্পনা এবার চরমে। ‘নেক্সট সিএম ডিকে বস’ লেখা কেক কেটে উল্লাসে মেতেছেন ডিকে শিবকুমারের সমর্থকরা। সূত্রের খবর, আগামী মঙ্গলবার ২৬ মে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব করেছে কংগ্রেস হাইকমান্ড। রুদ্ধদ্বার বৈঠকেই ঠিক হতে পারে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে।

দিল্লির বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই বেঙ্গালুরু থেকে বেলগাভি পর্যন্ত ‘হবু মুখ্যমন্ত্রী’ ডিকে শিবকুমারের নামে বিরাট বিরাট পোস্টার ও কাটআউটে ছেয়ে গেছে। মহীশুরে জন্মদিনের অনুষ্ঠানে ‘নেক্সট সিএম ডিকে বস’ লেখা বিশেষ কেক কেটেছেন শিবকুমারের সমর্থকরা।

২০২৩ সালে ভোটে জয়ের পর থেকেই সিদ্দারামাইয়া ও শিবকুমারের মধ্যে মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েন চলছে। আড়াই বছর করে ভাগাভাগির ফর্মুলা নিয়ে জল্পনা থাকলেও এতদিন কোনও সিদ্ধান্ত হয়নি। এবার সেই জট খুলতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কুর্সি কোন্দলের মাঝেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছিলেন, হাইকমান্ড ডাকলেই তিনি দিল্লিতে যাবেন। শিবকুমারও স্পষ্ট করেছেন, হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে উভয় নেতাই তা মেনে চলবেন।

২৬ মে দিল্লির বৈঠকেই কর্নাটকের ভাগ্য নির্ধারণ। সিদ্দারামাইয়া থাকবেন নাকি ‘ডিকে বস’-এর হাতে উঠবে মসনদ, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। সমর্থকদের পোস্টার-উল্লাস বলছে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এখন অনেকটাই এগিয়ে ডিকে শিবকুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *