প্রাকৃতিক বিপর্যয়ের কবলে অভিষেকের হেলিকপ্টার, ভগবানগোলায় নামা হলো না তার
কিউ ইন্ডিয়া বাংলা :- এবার প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হেলিকপ্টার । যার কারণে ভগবানগোলায় তৃণমূলের সভায় নামতেই পারলেন না দলে সরবরতীয় সাধারণ সম্পাদক । গতকাল বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মধ্যরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমান প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অবতরণের ক্ষেত্রে সমস্যায় পড়েছিল । এবার একই সমস্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
সূত্রের খবর বীরভূমের সভা সেরে মুর্শিদাবাদের ভগবানগোলায় নির্বাচনী সভা করার কথা ছিল অভিষেকের । বৃষ্টিকে উপেক্ষা করেই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। কিন্তু বৃষ্টি এসে সমর্থকদের সমস্ত প্রচেষ্টায় জল ঢেলে দিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভগবানগোলায় নামতেই পারলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার । প্রসঙ্গত ভগবানগোলা বিধানসভা তে তৃণমূলের টিকিটে এবার লড়াই করছেন রিয়াদ হোসেন সরকার । তারই সমর্থনে সভা করার কথা ছিল অভিষেকের কিন্তু সেটা হলো না ।
সংবাদ মাধ্যমকে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন ” আজকে আমাদের সবার ডাক দেওয়া হয়েছিল । কিন্তু সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে জেলায় জুড়ে সেই কারণেই হেলিকপ্টার নামতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চোখে দেখতে না পেয়ে মন খারাপ নিয়ে বাড়ি ফিরলেন দলীয় কর্মীরা ” ।
