আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

WB Govt. : প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নতুন সরকারের প্রতিশ্রুতি পূরণ। বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। ১০০০ টাকা থেকে বেড়ে এখন ১৫০ টাকা পাবেন উপভোক্তারা। আগস্ট মাস থেকেই মিলবে বর্ধিত ভাতা।

গতকাল ১৯ শে জুলাই সোমবার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় তিনটি পেনশন প্রকল্পে মাসিক আর্থিক সহায়তা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এই নতুন ভাতা কার্যকর হবে। অর্থাৎ আগস্ট মাসের পেনশন থেকেই উপভোক্তারা বাড়তি ৫০০ টাকা করে পাবেন।

সরকারি নির্দেশিকা অনুযায়ী ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্পের উপভোক্তারা এই সুবিধা পাবেন। প্রতিটি প্রকল্পের উপভোক্তা এখন থেকে প্রতি মাসে ৫০০ টাকা বেশি করে পাবেন। এই অর্থ আগের মতোই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বাড়তি আর্থিক ব্যয়ের দায়ভার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট থেকেই বহন করা হবে। জেলাশাসক, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত এই নির্দেশ কার্যকর করে নির্ধারিত সময়ে সব যোগ্য উপভোক্তার কাছে সংশোধিত পেনশনের অর্থ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার তারই সরকারি বিজ্ঞপ্তি জারি হল।

ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে রাজ্যের লক্ষ বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী মানুষ উপকৃত হবেন। সরকারের দাবি এর ফলে রাজ্যে সামাজিক সুরক্ষা আরও জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *