আজকের দিনেতিলোত্তমা

অভিজাত আবাসনে ডায়রিয়ার প্রকোপে আতঙ্ক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শাপুরজি আবাসনের ই-ব্লকে একের পর এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় প্রতিটি ফ্ল্যাটেই কেউ না কেউ ডায়রিয়ায় আক্রান্ত বলে জানা গিয়েছে। আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় গোটা আবাসন ও আশপাশ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই পেটের সমস্যা দেখা দিচ্ছিল। পরে তা ভয়াবহ আকার নেয়। তাঁদের দাবি, আবাসন থেকে সরবরাহ করা পানীয় জল দূষিত হওয়াতেই ছোট-বড় নির্বিশেষে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। পানীয় জলের মান নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ ওঠে।

পরিস্থিতি ঘিরে ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা। স্বচ্ছ পানীয় জলের দাবিতে আবাসনের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি টেকনোসিটি থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবাসিকরা। ডায়রিয়ার প্রকোপ আরও বাড়তে পারে আশঙ্কায় অনেকেই এখন ঘরবন্দি। অন্যদিকে আবাসনের ফেসিলিটি ম্যানেজার জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *