আজকের দিনেবাংলার আয়না

জলপাইগুড়িতে মহিলা কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জলপাইগুড়ি শহরে চাঞ্চল্য ছড়াল মহিলা কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে। সোমবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় জলপাইগুড়ি পুলিশের সদর ট্রাফিকে কর্মরত কনস্টেবল মামনি রায়ের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

জানা গিয়েছে, শহরের সেনপাড়ায় ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন মামনি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। অভিযোগ, কর্মক্ষেত্রে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে স্বামীর। সেই বিষয়টি মেনে নিতে পারেননি মামনি। এ নিয়ে প্রায়ই ঝামেলা হত, এমনকি মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। রবিবারও তাঁকে মারধর করা হয়েছিল বলে স্থানীয়দের দাবি। এরপর সোমবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

অন্যদিকে স্বামী মারধরের কথা আংশিক স্বীকার করলেও অন্য কোনও সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আর্থিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে মৃতার দিদি সেই দাবি মানতে নারাজ। তাঁর অভিযোগ, স্বামীর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই মানসিক চাপে পড়ে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন মামনি। এই
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে মৃতার পরিবার। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও উঠেছে। পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *