আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারতরাজনীতি

Sir – Mamata : নেতাজি স্মরণ মঞ্চ থেকে এসআইআর নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রেড রোডের সুভাষ স্মরণ মঞ্চ থেকে এসআইআর নিয়ে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, নেতাজি আজ বেঁচে থাকলে তাকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত?

আজ ২৩ জানুয়ারি। প্রতিবছরের মতো এ বছরও সারা রাজ্যে নেতাজির জন্মদিন পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখেন। নেতাজির কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজও নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়নি। তিনি কীভাবে দেশ ছেড়েছিলেন এবং কেন আর ফিরে এলেন না, সেই প্রশ্নের আজও কোনও স্পষ্ট উত্তর নেই। নেতাজির অন্তর্ধান রহস্য এখনও অমীমাংসিত বলেও জানান তিনি।

এরপর এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি বেঁচে থাকলে কি তাঁকেও শুনানিতে ডাকা হত? তাঁকেও কি প্রমাণ দিতে হত তিনি ভারতীয় কি না? এই প্রসঙ্গে তিনি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে এসআইআর শুনানিতে তলব করার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এসআইআরের নামে বাংলার প্রায় ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে। তার আগেই ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ২ কোটি মানুষের নাম নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, বাংলায় যেখানে প্রায় ৭ কোটি ভোটার, সেখানে এত মানুষের নাম বাদ গেলে কীভাবে গণতন্ত্র চলবে?

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দিচ্ছে। শুনানির নামে সাধারণ মানুষ, বৃদ্ধ ও অসুস্থদের হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এই সমস্যা বন্ধ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *