আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

KMC Notice : পুজোয় কাজ করিয়ে টাকা নয় ৫ দিনের ছুটি, KMC-র নয়া সার্কুলার ঘিরে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর সময় টানা ১০ দিন কাজ করিয়ে এখন টাকা দিতে নারাজ (KMC Notice) কলকাতা পুরসভা! পরিবর্তে ৫ দিনের ছুটি দেওয়ার সার্কুলার জারি হতেই ক্ষোভে ফেটে পড়লেন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘরের সামনে চলছে বিক্ষোভ। অভিযোগ, দুর্গাপুজোর সময় ১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত টানা কাজ করেছেন ৬৮৭ জন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী (KMC Notice)। চুক্তি অনুযায়ী দৈনিক ৪৮৭ টাকা হিসাবে ১০ দিনে ৪,৮৭০ টাকা করে পাওয়ার কথা ছিল।

 

কিন্তু পুজো মিটতেই KMC বিজ্ঞপ্তি জারি করে জানায়, (KMC Notice) কোনও টাকা দেওয়া হবে না। পরিবর্তে ৫ দিনের ছুটি দেওয়া হবে, বাকি ৫ দিনের কোনও ক্ষতিপূরণ নেই। এর প্রতিবাদেই প্রায় ২০০ কর্মী KMC-র স্বাস্থ্য বিভাগে বিক্ষোভে সামিল হন। এক বিক্ষোভকারীর সাফ কথা, “ছুটি নয়, (KMC Notice) আমাদের টাকার দরকার।”

 

অন্য কর্মীর অভিযোগ, “করোনা থেকে পুজো, সব সময় আমরাই ঝাঁপিয়ে পড়ি, (KMC Notice) কিন্তু প্রাপ্য পাই না। স্থায়ীকরণ ও সম কাজে সম বেতনের দাবি আমাদের।” প্রায় ২০০ কর্মী ছুটির দিনে শহরের স্বাস্থ্য পরিষেবা সচল রেখেছিলেন (KMC Notice)। এখন টাকা না পেয়ে চরম অনিশ্চয়তায় তাঁরা। KMC এই বিক্ষোভের পর সার্কুলার প্রত্যাহার করে টাকা দেবে কি না, সেদিকেই তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *