আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Sabyasachi-Arrested : বিধাননগরের পুর-চেয়ারম্যান সব্যসাচী দত্ত গ্রেপ্তার, পুরনো তোলাবাজি মামলায় পদক্ষেপ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- পুরনো তোলাবাজি মামলায় গ্রেপ্তার হলেন তৃণমূলের দাপুটে নেতা ও বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রাক্তন এই বিধায়ককে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীকে কয়েক লক্ষ টাকা চেয়ে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনার নেপথ্যে ছিলেন সব্যসাচী দত্ত। পরে ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার গভীর রাতে রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচী দত্তের বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ।

এরপরই ওই তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। চলে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ। তারপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

সব্যসাচী দত্ত এবার বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে বারাসত কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু পরাজিত হন। এছাড়াও তিনি বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের পুরপিতা এবং ওই পুরনিগমেরই চেয়ারম্যান।

একদিকে দলীয় পদ ও পুরনিগমের চেয়ারম্যানের দায়িত্ব, অন্যদিকে তোলাবাজির মামলায় গ্রেপ্তারি। সব্যসাচী দত্তের গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আদালতে পেশের পর পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদে নতুন কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *