আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

Remove Gyanesh : রামলীলায় ‘জ্ঞানেশ হটাও’ ডাক মমতার, ‘যুব প্রজন্ম নেতৃত্ব দিন, আমরা গাইড করব’

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের (Remove Gyanesh) মহাসমাবেশ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটচুরির অভিযোগ তুলে ‘জ্ঞানেশ হটাও’ ডাক দিলেন তৃণমূলনেত্রী (Remove Gyanesh)। পাশাপাশি প্রতিবাদের ব্যাটন যুব প্রজন্মের হাতে তুলে দেওয়ার তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন তিনি।

 

রবিবার দুপুরে রাজধানী দিল্লির রামলীলা ময়দান এবং তার আশপাশে (Remove Gyanesh) যতদূর চোখ যায়, ততদূরই শুধু মানুষ আর মানুষ। কারও রাজনৈতিক পরিচয় আছে, কেউ বা সাধারণ মানুষ। সবাই একটাই লক্ষ্য নিয়ে জমায়েত হয়েছেন – দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোটচুরির (Remove Gyanesh) অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে সরব হওয়া। আর সেই বিরোধী মঞ্চে দাঁড়িয়ে ভবিষ্যতে প্রতিবাদের ব্যাটন সবচেয়ে বড় বিরোধী কংগ্রেসকে নয়, যুব প্রজন্মের হাতে তুলে দেওয়ার বার্তা দিলেন তৃণমূলনেত্রী (Remove Gyanesh) তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

দিল্লিতে তখন বিকেল নেমে এসেছে, (Remove Gyanesh) কমে এসেছে আলো। কিন্তু রামলীলা ময়দানের ভিড় এতটুকুও কমেনি। এমনই একটা সময়ে বিরোধীদের মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই প্রতিবাদ কর্মসূচি যে মুখ্য নির্বাচন কমিশনারের রক্তচাপ বাড়িয়ে তুলবে, (Remove Gyanesh) সেই ইঙ্গিত মমতা আগেই দিয়েছিলেন।

 

রবিবার বক্তব্য রাখতে উঠে গোড়া থেকেই ঝাঁজাল সুরে জ্ঞানেশ কুমার (Remove Gyanesh) ও বিজেপিকে একসারিতে বসিয়ে আক্রমণ করলেন তিনি। মমতার কথায়, ‘‘ভ্যানিশ কুমার, আপনি ভোট ভ্যানিশ করে দিয়েছেন (Remove Gyanesh)। মানুষের চাকরি, ভোটাধিকার, জীবন সব লুট করেছেন। আমাদের একটাই কথা, আগে ভ্যানিশ হটাও, তারপর অন্য কাজ।”  তাঁর আরও অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গে ওরা ভোট লুট করেছে। আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে। এখন আমাকে গৃহবন্দি করে রেখেছে (Remove Gyanesh)। জেনে রাখুন, গণতন্ত্রের মাধ্যমে দেশবাসীকে প্রকৃত ভালোবাসা হয়।”

 

মমতার অভিযোগ, বিজেপি থাকলেই সর্বনাশ হবেই (Remove Gyanesh)। ভোটচুরি, গণতন্ত্র চুরির পিছনে একমাত্র বিজেপি। তাদের বিদায় নিতেই হবে। এই সমাবেশের একটাই লক্ষ্য এবং সেই লক্ষ্যে লড়াই জারি থাকবে বলে মমতার ঘোষণা, ‘‘ভারত বাঁচান, গণতন্ত্র বাঁচান।” সমাবেশের শেষ পর্বে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দেন মমতা (Remove Gyanesh)। তিনি বলেন, ‘‘এই লড়াইয়ে পড়ুয়া, মহিলা, জেন জি সবাই আসুন। যুব প্রজন্ম, আপনারা লড়াইয়ের নেতৃত্ব দিন, আমরা গাইড করব। আর বিচারব্যবস্থার কাছে আর্জি, আরেকটু সক্রিয় হোন, (Remove Gyanesh) মানুষকে যেন কাঁদতে না হয়।”

 

এদিন বিরোধী মঞ্চে রাহুল গান্ধীকে বসিয়ে কেন্দ্রবিরোধী প্রতিবাদের (Remove Gyanesh) নেতৃত্ব দিতে যুব প্রজন্মকে মমতার আহ্বান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের একাংশের মত, ‘ইন্ডি’ জোটের নেতৃত্বে সর্বাগ্রে থাকতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Remove Gyanesh)। সে রাস্তায় তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ কংগ্রেস, আরও সুনির্দিষ্ট করে বললে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবারই রামলীলা ময়দানে যাওয়ার সময় গাড়িতে রাহুল গান্ধীর পিছনের সারিতে বসেছিলেন মমতা। এবার মঞ্চে যুব প্রজন্মের কথা উল্লেখ করে পক্ষান্তরে কি রাহুলকে গুরুত্ব দিতে চাইলেন না তিনি? (Remove Gyanesh) তা নতুন করে ভাবনার অবকাশ তৈরি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *