Donald Trump : ইতিহাস গড়লেন পোপ চতুর্দশ লিও! ট্রাম্পের মিডটার্ম ভাগ্যপরীক্ষার ভোটে অংশ নিলেন ভ্যাটিকানের প্রধান
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মার্কিন রাজনীতিতে ইতিহাসে প্রথমবার নজিরবিহীন ঘটনা (Donald Trump)। আমেরিকার মিডটার্ম নির্বাচনে ভোট দিলেন স্বয়ং পোপ চতুর্দশ লিও। ভ্যাটিকানের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, শিকাগোর শহরতলি নিউ লেনক্সে নিজের আসল নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নামে ডাকযোগে ভোট জমা দিয়েছেন তিনি (Donald Trump)। কোনও পোপের পক্ষে মার্কিন সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার ঘটনা এটাই প্রথম।
ভ্যাটিকানের প্রেস অফিসের বিবৃতিতে বলা হয়েছে, (Donald Trump) ‘এদিন পোপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের অধিকার ও কর্তব্যের প্রতি তাঁর বিশ্বাস ব্যক্ত করেছেন।’ পোপ বিষয়ক লেখক ব্রিটিশ ইতিহাসবিদ মাইকেল ওয়ালস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, (Donald Trump) “আমার মনে হয় না এর আগে কোনও গণতান্ত্রিক নির্বাচনেই কোনও পোপ অংশ নিয়েছেন। এটা সম্পূর্ণ অভূতপূর্ব।”
ভ্যাটিকান সূত্রে আরও জানা গিয়েছে, (Donald Trump) নাগরিক হিসেবে যোগ্যতা থাকা প্রতিটি নির্বাচনেই ভোট দিয়ে এসেছেন পোপ। পেরুতে মিশনারি যাজক হিসেবে দুই দশকেরও বেশি সময় কাটানোর সময়ও তিনি নিয়মিত ভোট দিয়েছেন। এবার ভ্যাটিকানের প্রধান (Donald Trump) হিসেবেও সেই গণতান্ত্রিক দায়িত্ব পালন করলেন তিনি।
এই ভোটদানের রাজনৈতিক তাৎপর্য অপরিসীম (Donald Trump)। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং ভ্যাটিকানের পোপের মধ্যে তীব্র রাজনৈতিক ও আদর্শগত সংঘাত দীর্ঘদিনের। ইরানে মার্কিন হস্তক্ষেপ, অভিবাসন নীতিতে কড়াকড়ি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন নীতি – একাধিক ইস্যুতে বারবার ট্রাম্পের নীতির প্রকাশ্যে সমালোচনা করেছেন পোপ (Donald Trump)। ট্রাম্পকে ‘যুদ্ধবাজ’ বলেও কটাক্ষ করেছে ভ্যাটিকানের ঘনিষ্ঠ মহল।
আমেরিকায় দুটি প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক মাঝখানে যে মিডটার্ম ইলেকশন হয়, (Donald Trump) তার গুরুত্ব অপরিসীম। প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের এটা দ্বিতীয় পর্ব। ২০১৮ সালে তাঁর প্রথম পর্বের প্রেসিডেন্সিতে হওয়া মিডটার্ম ভোটের ফল ছিল বেশ উল্লেখযোগ্য। ট্রাম্পের রিপাবলিকান দল হাউসে আগের চেয়ে ৪০টি আসন কম পেয়েছিল, (Donald Trump) যদিও সেনেটে ২টি আসন বাড়িয়েছিল। তাই এবারের নির্বাচন ট্রাম্পের জনপ্রিয়তার লিটমাস টেস্ট হিসেবেই দেখা হচ্ছে।
এমন এক হাইভোল্টেজ নির্বাচনে পোপের ভোটদান (Donald Trump) নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করেছে। ভ্যাটিকানের প্রধান হিসেবে আধ্যাত্মিক গুরু হলেও, মার্কিন নাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তিনি বিশ্বকে বার্তা দিলেন – গণতন্ত্রে অংশগ্রহণ সকলের কর্তব্য। এবার দেখার, (Donald Trump) ট্রাম্পের ভাগ্যনির্ণয়ে পোপের এই ঐতিহাসিক ভোট কী প্রভাব ফেলে।
